IND vs ENG: অভিষেকের বিধ্বংসী ব্যাটিং, ইংল্যান্ডকে চূর্ণ করে ইডেনে জয়ধ্বজা ওড়াল গম্ভীরের ভারত

IND vs ENG: গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ইডেনে প্রথমবার নেমেই দুরন্ত জয় পেল ভারত। আজ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা।

অর্শদীপ সিংয়ের পাশাপাশি বল হাতে দাপট দেখিয়েছিলেন স্পিনাররা। বাকি কাজটা সহজ করে দিল অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং।

IND vs ENG

অভিষেক এদিন টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন। দেশের মাটিতে প্রথম। বিগত তিনটি ইনিংস ধরলে এটি দ্বিতীয় অর্ধশতরান। তার আগে লাগাতার ব্যর্থতায় চাপ বেড়েছিল অভিষেকের। আপাতত তাঁকে কিছুটা স্বস্তি দেবে ইডেনের ইনিংস।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইংল্যান্ড ২০ ওভারে ১৩২ রানের বেশি তুলতে পারেনি। ৮টি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৪৪ বলে ৬৮ করেন অধিনায়ক জস বাটলার। বাকিরা চূড়ান্ত ব্যর্থ।

ফিল সল্ট ০, বেন ডাকেট ৪, হ্যারি ব্রুক ১৭, লিয়াম লিভিংস্টোন ০, জেকব বেথেল ৭, জেমি ওভার্টন ২, গাস অ্যাটকিনসন ২, জোফ্রা আর্চার ১২, মার্ক উড ১ রানে আউট হন। আদিল রশিদ ৮ রানে অপরাজিত থাকেন।

বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ১৭, হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৪২, অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৪ ওভারে ২২ রান খরচ করে ২টি করে উইকেট নেন। ৪ ওভারে ২২ রান দিলেও কোনও উইকেট পাননি রবি বিষ্ণোই।

জবাবে খেলতে নেমে পঞ্চম ওভারে ভারতীয় ইনিংসে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। এই ওভারের দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন (২০ বলে ২৬) ও পঞ্চম বলে সূর্যকুমার যাদব (৩ বলে ০) রানে ফেরান তিনি। ভারতের ৪১ রানেই দুটি উইকেট পড়ে।

এরপরই ঝোড়ো ব্যাটিং করে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন অভিষেক শর্মা। যোগ্য সঙ্গত দেন তিলক বর্মা। ভারতের ৫০ রান পূর্ণ হয় ৫.১ ওভারে, ১০০ এসে যায় ১০ ওভারেই। অভিষেক ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনটি চার ও ৬টি ছয়ের সাহায্যে।

তৃতীয় উইকেট জুটিতে অভিষেক ও তিলক যোগ করেন ৪২ বলে ৮৪ রান। যার মধ্যে অভিষেকেরই ২৮ বলে ৬৯। ১১.৫ ওভারে ১২৫ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ে। পাঁচটি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৯ করেন অভিষেক, যা টি২০ আন্তর্জাতিকে তাঁর দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রান।

ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১২.৫ ওভারেই। অর্থাৎ ৪৩ বল বাকি থাকতে জয় এলো সাত উইকেটে। তিলক বর্মা ১৬ বলে ১৯ ও হার্দিক পাণ্ডিয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। আর্চার ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন। আদিল রশিদ ২ ওভারে ২৭ রান দিয়ে পেয়েছেন ১টি উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার চেন্নাইয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+