IND vs ENG: ব্যাট হাতে দুরন্ত শতরান, টি২০ আন্তর্জাতিকে যুবরাজ-রোহিতের পাশেই স্থান করে নিলেন অভিষেক

নিজের আইকন মানেন যুবরাজ সিংকে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম টি২০ ম্যাচে নিজের আইকনের পাশে জায়গা করে নিলেন অভিষেক শর্মা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতেই ইংল্যান্ড দল সঞ্জু স্যামসনকে ফিরিয়েছিল। কিন্ত অভিষেক শর্মার সামনে দিশেহারা হয়ে গেলেন ইংল্যান্ডের বোলাররা। এদিন রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করতে শুরু করেন অভিষেক। ৩৭ বলেই শতরান পূর্ণ করেন অভিষেক। শতরান করার পথে ৫টি চার এবং ১০টি ছক্কা মারেন।

সেঞ্চুরি করার পথেই বেশ কয়েকটি নজির গড়লেন অভিষেক। ১৭ বলে ৫০ রান পূর্ণ করলেন। ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে টি২০-তে ৫০ রান করেন অভিষেক। নিজের আইডল যুবরাজ সিং ১২ বলে ৫০ রান করেছিলেন টি২০ আন্তর্জাতিককে। এবার অভিষেক করলেন ১৭ বলে ৫০ রান। একইসঙ্গে টি২০ ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লে-তে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করলেন। ফলে নতুন রেকর্ডের মালিক হলেন তরুণ এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে পাওয়ার প্লে-তে ৫৮ রান করেন অভিষেক। যা ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে সর্বাধিক। শতরান করার পর উচ্ছাসে ফেটে পরলেন। একইসঙ্গে ডাগ আউটে দেখা গেল কোচ গৌতম গম্ভীরের মুখে চওড়া হাসি। এর আগে রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিকে ৩৫ বলে শতরান করেছিলেন। এই তালিকাতেও দ্বিতীয় হলেন অভিষেক।

অভিষেকের দুরন্ত পারফরম্যান্সে ভারতীয় দলও একটি রেকর্ড গড়ল। ভারতীয় দল টি২০ আন্তর্জাতিকের পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করল এই ম্যাচে। ভারত এই ম্যাচে পাওয়ার প্লে-তে করে ৯৫ রান। ১ উইকেট হারিয়ে।এটাও একটা নতুন রেকর্ড হল ভারতের।


মুম্বইয়ের ম্যাচ ঘিরে বসেছিল নক্ষত্র সমাবেশ। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক উপস্থিত ছিলেন। সূর্যের সঙ্গে কথা বলতে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনককে। তিনি ভারত সফরে এসেছেন। মুম্বইয়ে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। পাশাপাশি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মুকেশ আম্বানিরাও উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই ধামাকাদার পারফরম্যান্স করলেন অভিষেক। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করে আউট হলেন অভি্ষেক। মোট ১৩টি ছক্কা এবং ৭টি চার মারেন।

এটাই টি২০ আন্তর্জাতিকে কোনও ভারতীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। সচিন তেন্ডুলকর তাঁকে শতরানের জন্য শুভেচ্ছা জানান। অভিষেক এই সিরিজে ২৭৯ রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+