IND vs ENG: অভিষেকের পারফরম্যান্সের নেপথ্যে আছে যুবরাজের পরামর্শ, সিরিজ জিতে কী বললেন সূর্য?
আইপিএলের মঞ্চ থেকে অতীতে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সেই তালিকায় উজ্জ্বলতম নাম অভিষেক শর্মা। আইপিএলে ভালো খেলার সৌজন্যে ভারতীয় টি২০ দলে সুযোগ পেয়েছেন অভিষেক। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে উদ্ভাসিত হলেন অভিষেক।
এই ম্যাচে ১৩৫ রান করলেন, গোটা সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৯ রান। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ সহ একগুচ্ছ পুরস্কার পেলেন অভিষেক শর্মা। এরপর অভিষেক বলেন, এটা খুবই স্পেশ্যাল দেশের জন্য কিছু করতে পারলাম। নিজের দিনে প্রথম বল থেকে আক্রমণাত্বক হই কোচ এবং অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি।

Well played @IamAbhiSharma4! That's where I want to see you! 🔥 Proud of you 👊🏻💯#IndVSEng
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 2, 2025
প্লেয়ার অফ দ্য সিরিজি হলেন বরুণ, ১৪ উইকেট নিয়ে নিয়েছেন তিনি। পুরস্কার নিয়ে বরুণ বলেন, শুধু সিরিজ সেরার পুরস্কারই নয় আমি খুব খুশি সেরা ফিল্ডারে পুরস্কার পেয়েও। আমরা ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করছি টি দিলীপ স্যারের নেতৃত্বে। এটা আমার প্রথম টি২০ সিরিজ সেরার পুরস্কার তাই আমার মা, বাবা স্ত্রী, সন্তানকেকে উৎসর্গ করছি্। একইসঙ্গে গৌতম স্যার ও সূর্য ভাইকে ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য।
শেষ ৩১ট টি২০ ম্যাচের মধ্যে ২৮টি জিতল ভারত। সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য বলেন, সবাই নেটে খুব পরিশ্রম করেন। অভিষেকের মতো কাউকে ওপেনে ভালো খেলতে পারলে ভালো লাগে, ওর জন্য খুবই ভালো লাগছে। বরুণ সম্পর্কে সূর্য বলেন, ও খুবই নেটে পরিশ্রম করে, নতুন কিছু শিখতে চায়। ট্রফি হাতে নিয়ে স্কাই তা তুলে দিলেন জুরেল এবং হর্ষিত রানার হাতে।
জস বাটলার অবশ্য বলেছেন, আমরা এই ফলে খুবই হতাশ। ঘরের মাঠে ভারত খুবই শক্তিশালী দল। বিশেষ করে মুম্বইয়ের দর্শকদের সামনে। জো রুট ফিরছেন ও সেরা ক্রিকেটার। এবার আমরা সামনে তাকাতে চাই ওডিআই সিরিজের দিকে।
Captain Suryakumar Yadav handed over the Trophy to youngsters in celebration.
— Tanuj Singh (@ImTanujSingh) February 2, 2025
- The tradition continues in Team India..!!!! 👌 pic.twitter.com/c3djYwK5mH
এদিকে, টি২০ সিরিজের শেষ দিনেই নাগপুরে পৌঁছে গেলেন ভারতের একদিনের দলের সদস্যরা। কাল থেকে নাগপুরে শুরু হবে একদিনের সিরিজের প্রস্তুতি।












Click it and Unblock the Notifications