IND vs ENG: নাগপুরে অবাক কাণ্ড! ভারতীয় দলের সাপোর্ট স্টাফকেই হোটেলে প্রবেশের আগে আটকে দিল পুলিশ
সোমবার থেকে নাগপুরে শুরু হয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি শিবিরেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিরাট-রোহিতরা। কিন্তু নাগপুরে এস চরম বিড়ম্বনার মুখে পড়লেন ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ।
ভারতীয় দল নাগপুরের ব়্যাডিসন হোটেলে থাকছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও থেকে দেখা গিয়েছে ভারতীয় দলের সাপোর্ট স্টাফকে রাঘবেন্দ্র দ্বিবেদীকে চিনতে ভুল করল হোটেলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। ফলে তাঁকে প্রথমে হোটেলে প্রবেশ করতেই দিতে চায়নি পুলিশ। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় টিম হোটেলের ফটকে।

ভারতীয় দল টিম বাস থেকে নেমে হোটেলে ঢোকার সময়ে ঘটেছে এই ঘটনা ঘটে। । টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফকে পুলিশ বক্ত ভেবে তাঁকে হোটেলে প্রবেশ করতে বাধা দেয়। যার জেরে হোটেলে ঢুকতে প্রথমে পারেননি থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র দ্বিবেদী। তিনি ভারতীয় শিবির রঘু নামেই পরিচিত। ভারতের সবচেয়ে অভিজ্ঞ সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে একজন হলেন এই রঘু।
ভারতের থ্রোডাউন বিশেষজ্ঞ রঘুকে পুলিশ ভেবেছিলেন যে, তিনি একজন ফ্যান, বৈআইনিভাবে হোটেলে প্রবেশ করার চেষ্টা করছেন । ফলে পুলিশ তাঁকে হোটেলে ঢুকতে দেয়নি। এরপর রঘু বেশ কিছুক্ষণ নিরাপত্তা আধিকারিকদের বোঝানোর চেষ্টা করেন যে, তিনিও ভারতীয় দলেরই সদস্য। কিন্তু পুলিশ প্রথমে বিশ্বাসই করতে চায়নি তিনি ভারতীয় দলের সদস্য।
পরিস্থিতি জটিল দেখে সেখানে উপস্থিত ফটোগ্রাফাররা চিৎকার করে বলেন, উনি ভারতীয় দলেরই সাপোর্ট স্টাফ। দলের সঙ্গেই আছেন। বাস থেকেই নেমেছেন। তারপর পুলিশ রঘুকে হোটেলের প্রবেশের অনুমতি দেয়। ঘটনার সময় হাসি মুখে দেখা যায় রঘুকে। তারপর পুলিশ নিজের ভুল বুঝতে পেরে রঘুকে হোটেলে ঢুকতে দেন।
GOAT Raghu of Indian cricket team was denied entry by Nagpur police 😂
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) February 4, 2025
Nagpur police guarding Rohit Sharma's boys too strictly 😎 pic.twitter.com/iko9TTD0hP
রঘু ভারতীয় দলের দীর্ঘদিনের একজন সাপোর্ট স্টাফ। হেড কোচ, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচের বদল হলেও রঘু থেকে গিয়েছে। ২০১১ সালে সচিন তেন্ডুলকর থ্রোডাউন স্পেশালিস্ট হিসেবে বেছে নিয়েছিলেন এবং তারপর থেকে স্কোয়াডের সব ক্রিকেটারদের কাছে রঘু জনপ্রিয় সদস্য হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications