কুকের ফেয়ারওয়েল টেস্টে ওভালে সম্মান বাঁচাতে নামছে টিম কোহলি

পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যে ৩-১ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে ভারত।

পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যে ৩-১ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে ভারত। বাকী আর একটি টেস্ট। এই টেস্টেই শেষবার ইংল্যান্ডের হয়ে মাঠে নামছেন অ্যালেস্টেয়ার কুক। আর ভারত নামছে হারানো সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে।

কুকের ফেয়ারওয়েল টেস্টে ওভালে সম্মান বাঁচাতে নামছে টিম কোহলি

ওভালে শেষ টেস্টে জিতে অন্তত সিরিজ ২-৩ রাখতে পারবে ভারত। যেভাবে প্রথম ও চতুর্থ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ভারতকে হারতে হয়েছে তাতে টপ থেকে লোয়ার মিডল অর্ডারে কোহলি ছাড়া সকলের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পৃথ্বী শ-কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করিয়েছেন নির্বাচকেরা। এই টেস্টে তিনি খেললে তা বড় চমক হতে পারে। কারণ এরপরে নভেম্বরে অস্ট্রেলিয়া সফর রয়েছে। তার আগে এই টেস্টে পৃথ্বী-কে দেখে নেওয়ার অর্থ, তিনি চাপ সইতে পারলে অস্ট্রেলিয়া সফরের টিকিট জুটিয়ে ফেলতে পারবেন। তাঁর বয়স মাত্র ১৮ বছর। আগামিদিনে তিনি যে ভারতীয় দলের সদস্য হতে চলেছেন তা নিশ্চিত করে বলা যায়।

ওপেনিংয়ে অনেকে শিখর ধাওয়ান ও কেএল রাহুলকে শেষ সুযোগ দিতে চাইছেন। এরপরে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। যদি তা হল তাহলে পৃথ্বীকে অপেক্ষা করতে হবে।

এদিকে রবিচন্দ্রণ অশ্বিনের জায়গায় সম্ভবত রবীন্দ্র জাদেজা খেলতে চলেছেন। এছাড়া এশিয়া কাপের দিকে তাকিয়ে জসপ্রীত বুমরাহকে বসিয়ে উমেশ যাদবকে খেলানো হতে পারে। হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ছাপ ফেলতে না পারায় হনুমা বিহারীকে সুযোগ দেওয়া হতে পারে। কারণ তিনি ব্যাটের পাশাপাশি স্পিনটাও ভালো সামলাতে পারেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভারত হারেনি। পাকিস্তানে সিরিজ জিতেছে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছে। অনিল কুম্বলের নেতৃত্বে পারথ টেস্টে জয় এসেছে। কোহলির দল ঘরের মাঠে দারুণ খেললেও বড় দলের বিরুদ্ধে তাদের দেশে এখনও ভালো করতে পারেনি। আর সেই জায়গা থেকেই ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরে কী হয় সেদিকে সকলের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+