IND vs ENG: হায়দরাবাদ টেস্টে টস হারলেন রোহিত, প্রথমে ব্যাটিং ইংল্যান্ডের, দুই দলের একাদশে কারা?

IND vs ENG: আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিকেই টস জিতেছিলেন রোহিত শর্মা। যদিও হায়দরাবাদে পাঁচ টেস্টের সিরিজের শুরুতে তিনি টস হারলেন। প্রথমে ব্যাটিং করবে ইংল্যান্ড।

ভারত খেলছে তিন স্পিনারে। কুলদীপ যাদবকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানালেন রোহিত।

IND vs ENG: হায়দরাবাদ টেস্টে টস হারলেন রোহিত

পিচ রিপোর্ট দিতে গিয়ে মুরলী কার্তিক ও কেভিন পিটারসেন বলেন, উইকেট শুষ্ক। নিশ্চিতভাবেই বল ঘুরবে। কতটা ঘুরবে তা এখনই বলা যাচ্ছে না। উইকেটের মাঝামাঝি অঞ্চলে কিছুটা ঘাস থাকলেও উইকেটের মাটি বেশ শুষ্ক। এই উইকেটে বাউন্স আদায় করা যাবে কিনা সে বিষয়েও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

প্রথম দিন থেকে বল ঘোরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। সে কারণে প্রথমে ব্যাটিংয়েরই পরামর্শ দেন। রোহিত শর্মা কয়েন তুললে টেল কল করেন স্টোকস। টস জিতে ব্যাটিং নেওয়ার কথা জানাতে দেরি করেননি। রোহিত শর্মাও জানিয়েছেন, টস ডিতলে তিনিও ব্যাটিংই নিতেন। প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করতে চান স্টোকস।

ইংল্যান্ড অধিনায়ক ভারতীয়দের চ্যালেঞ্জ সামলে স্পেশ্যাল কিছু করে দেখাতে চান। টম হার্টলির অভিষেক হচ্ছে। রেহান আহমেদ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন জ্যাক লিচ। তাঁদের উপর আস্থা রেখে স্টোকস জানান, মার্ক উড বোলিং বিভাগে এক্স ফ্যাক্টর। উল্লেখ্য, অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে খেলাচ্ছে না ইংল্যান্ড।

রোহিত শর্মা বলেন, উইকেট দেখে শুষ্কই মনে হচ্ছে। এমন উইকেটে আমরা আগেও খেলেছি। কী করণীয় তা বুঝে খেলতে হবে। দলকে জয় এনে দেওয়ার মতো দক্ষ ক্রিকেটাররা রয়েছেন। এই প্রথম পাঁচ টেস্টের সিরিজ খেলতে অনেকেই উত্তেজিত। চ্যালেঞ্জ থাকলেও তার মোকবিলায় প্রস্তুত।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই ঘূর্ণি পিচে টেস্ট। রোহিতের ভরসা, আগেও এমন উইকেটে খেলার অভিজ্ঞতা। তা সম্বল করেই ভালো কিছু করতে মুখিয়ে হিটম্যান। তৃতীয় স্পিনার হিসেবে খেলানো হচ্ছে অক্ষর প্যাটেলকে। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যেই অক্ষর এগিয়ে রইলেন। তবে কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেই উল্লেখ করেছেন রোহিত।

আবেশ খানকে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিরাট কোহলির পরিবর্ত হিসেবে রজত পাটীদারের যোগদানের কথাও আজ সরকারিভাবে জানিয়েছে বিসিসিআই।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+