দিওয়ালির গায়ে গায়ে দিল্লিতে ম্যাচ, দূষণের ভ্রুকুটিতে বাড়ছে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি নিয়ে চিন্তা
দীপাবলির গায়ে গায়েই দিল্লিতে আান্তর্জাতিক টি-টোয়েন্টি। দূষণের ভ্রুকুটির কারণে যা নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে।
দীপাবলির গায়ে গায়েই দিল্লিতে আান্তর্জাতিক টি-টোয়েন্টি। দূষণের ভ্রুকুটির কারণে যা নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই।

নভেম্বরের ভারত সফরে আসছে বাংলাদেশ। সফরে ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ পুরনো ফিরোজ শাহ কোটলায় প্রথম টি-টোয়েন্টি খেলবে মুশফিকুররা। আর সেই ম্যাচ নিয়ে সংশয়। বছর দুই আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দিল্লির দূষণ কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সেবার দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে টেস্ট ম্যাচে লঙ্কান ক্রিকেটাররা মুখোশ পরে মাঠে নেমেছিলেন। সেই স্মৃতিই ফের একবার ভাবাচ্ছে।
এবার দিওয়ালির পরপরই দিল্লিতে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টির আসর। সারাবছরই দিল্লিতে দূষণ আতঙ্ক তাড়া করে বেড়ায়। সেক্ষেত্রে দীপাবলিতে বাজি পোড়ানোর কারণে এমনিতেই দিল্লির দূষণ আরও বাড়বে সহজে অনুমেয়।
সেটা হলে বাতাসের দূষণের মাত্রার কারণ আন্তর্জাতিক ম্যাচে ফের থাবা বসাতে পারে। ইতিমধ্যেই এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৩৫০ ছাড়িয়েছে। যে মাত্রা ৫০ থাকা উচিত। দীপাবলির সপ্তাহ খানেক পরে দূষণের এই মাত্রা কমা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আদৌতে এই পরিস্থিতিতে ক্রিকেট সম্ভব কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে। বোর্ড সহ দিল্লির ক্রিকেট কর্তারাও সুষ্ঠুভাবে এই ম্যাচ আয়োজন করা নিয়ে যথেষ্ট চিন্তায়।












Click it and Unblock the Notifications