IND vs BAN: বুমরাহর বলে চারবার আউট বিরাট, কানপুরে কোহলিকে অস্বস্তিতে ফেলছেন ভারতীয় স্পিনাররাও

IND vs BAN: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট কাল থেকে শুরু কানপুরে। ভারত চেন্নাই টেস্টে জিতেছে ২৮০ রানে। তবে চেনা ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে।

চেন্নাইয়ে বিরাট দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ১৭ রানে আউট হয়েছিলেন। কানপুরের নেট প্র্যাকটিসেও দেখা গেল ছন্দে নেই কোহলি।

IND vs BAN

ভারতীয় দল টেস্টের আগের দিন আজও অনুশীলন করছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। কিউরেটরের দাবি, পিচ চেন্নাইয়ের মতো আচরণ করবে। তবে মনে করা হচ্ছে, খেলা যত এগোবে ততই পিচ মন্থর হবে, লো বাউন্স সমস্যায় ফেলতে পারে ব্যাটারদের।

বিরাট কোহলি যে কোনও মূল্যে রানে ফিরতে বদ্ধপরিকর। যদিও গতকাল তাঁকে বারবার সমস্যায় ফেললেন জসপ্রীত বুমরাহ। অস্বস্তি পরিলক্ষিত হলো স্পিনারদের সামলাতে গিয়েও। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বিরাটকে ১৫টি বল করেন জসপ্রীত বুমরাহ।

তার মধ্যে বিরাট আউট হলেন চারবার! প্রথম তিনটি বল বিরাট সাবলীলভাবেই খেলেছিলেন। কিন্তু এর পরের ডেলিভারিটিই বিরাটের প্যাডে লাগে। বুমরাহ বলেন, সামনে লাগা হ্যায়! অর্থাৎ এটি নিশ্চিত লেগ বিফোর। সম্মতি জানান কোহলি। এর পরের বলেই চেনা কভার ড্রাইভ আসে কোহলির ব্যাট থেকে।

এর পরে বুমরাহ চতুর্থ স্টাম্প লাইনে বল করলে খোঁচা দিয়ে বসেন কোহলি। এরপর ক্রমাগত মিডল ও অফ স্টাম্প বরাবর বোলিং করেন বুমরাহ। তার মধ্যে আরও ২ বার কোহলি আউট হন। তার মধ্যে শেষেরটিতে বুমরাহ মজা করে বলেন, এটি তো শর্ট লেগে ক্যাচ। এরপর বিরাট চলে যান স্পিনারদের সামলাতে।

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের বোলিংয়ের বিরুদ্ধে কিছু্ক্ষণ ব্যাটিং করেন কোহলি। চেন্নাই টেস্টে কোহলিকে মেহিদি হাসান মিরাজ আউট করেন। ২০২১ সালের পর থেকে ধরলে এই নিয়ে ১৮ বার স্পিনারদের শিকার হলেন কোহলি।

বিরাট গতকালও ভারতের তিন তারকা স্পিনারকে সামলাতে গিয়ে নাজেহাল হলেন। বিশেষ করে দুই বাঁহাতি স্পিনারকে সামলাতে গিয়ে। জাদেজার বলে পরিকল্পনামাফিক শট খেলতে না পেরে নিজের উপর ক্ষোভও প্রকাশ করেন কোহলি। অক্ষর প্যাটেলের বলে আউটও হন। আজ নেট বোলারদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে কোহলিকে।

গত বছর জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট। ২০৬ বলে ১২১ রান করেছিলেন। তারপর যে ৬টি ইনিংসে ব্যাট করেছেন তার মধ্যে একটিতেই অর্ধশতরান পেয়েছেন। শেষ ৬টি টেস্ট ইনিংসে বিরাটের রান যথাক্রমে ৩৮, ৭৬, ৪৬, ১২, ৬ ও ১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+