Virat Kohli: বিরাট কোহলি বাংলায় কথা বলে চমকে দিলেন! ভাইরাল ভিডিও
Virat Kohli: বিরাট কোহলি বাংলায় কথা বলতে পারেন। সম্প্রতি সে কারণেই তাঁর একটি ভিডিও ভাইরাল রয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজকে নিয়ে বাংলায় ব্যাটের প্রশংসা করেন কোহলি।
বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে তরতাজা হয়েই নামবেন বিরাট।

বাংলাদেশকে চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও হারিয়ে দিয়েছে ভারত। কানপুর টেস্টের পর বিরাট কোহলি বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে ব্যাট উপহার দিয়েছিলেন। এবার তাঁকে ব্যাট উপহার দিলেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজ।
মেহিদিকেই শাকিবের উত্তরসূরী হিসেবে মনে করছেন নির্বাচকরা। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে বিরাটের পাশে দাঁড়িয়ে মেহিদি বলছেন, আমাদের অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এমকেএস কোম্পানির একটি ব্যাট বিরাট ভাইকে দেব। তা দিয়েছি। তিনি খুশি হয়েছেন। সেই ব্যাট দিয়ে খেলেছেন, খুব ভালো লেগেছে।
Mehidy Hasan Miraz Gifted A Bat Made By His Own Company To @imVkohli 👌💙#ViratKohli #INDvBAN pic.twitter.com/ZTubZfmGP3
— virat_kohli_18_club (@KohliSensation) October 2, 2024
বিরাট তখন পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিলেন। এরপর বিরাট বলেন, এমকেএস ব্যাটের খুব ভালো আছি। উচ্চারণগত কিছু সমস্যা থাকলেও বিরাট যেটা বলতে চেয়েছেন তা হলো, এমকেএস ব্যাট খুব ভালো। বাংলাদেশের ব্যাট প্রস্তুতকারকের প্রশংসা করতে গিয়ে বিরাট বাংলা বলায় অবাক হন মেহিদিও।
বিরাট এরপর ইংরেজিতেই বলেন, খুব ভালো ব্যাট। ভালো কাজ চালিয়ে যান। আপনারা খুব ভালো মানের ব্যাট তৈরি করছেন। সেই ধারা অব্য়াহত রেখে ক্রিকেটারদের জন্য ভালো ব্যাট সরবরাহ করার কথাও উঠে এসেছে বিরাটের বক্তব্যে।
বিরাটের পাশাপাশি ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও ওই সংস্থার ব্যাট দিয়েছেন মেহিদি। তাঁর প্রশংসা করে রোহিত বলেন, মেহিদিকে অনেকদিন ধরে চিনি। তিনি খুব ভালো ক্রিকেটার। বন্ধুদের সঙ্গে মিলে তিনি যে ব্যাটের সংস্থা খুলেছেন সেটা জেনেও ভালো লাগছে। তাঁকে শুভেচ্ছা। তাঁর সাফল্য কামনা করি। তাঁর সংস্থাও বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, শুভেচ্ছা রইল।












Click it and Unblock the Notifications