IND vs BAN: বিরাট কোহলি অনুশীলনে রুদ্রমূর্তিতে, ভেঙেই দিলেন চিপকের দেওয়াল, ভাইরাল ভিডিও
IND vs BAN: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার। আজ চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল। ভারতীয় দল টানা ৩ দিন অনুশীলন চালাচ্ছে চিপকে।
বিরাট কোহলি দারুণ ছন্দেই রয়েছেন। পেসার হোক বা স্পিনার। কোহলির রুদ্রমূর্তি নজর কাড়ছে। অনুশীলন চলাকালীন তিনি ভেঙেই দিলেন চিপকের দেওয়াল।

বিরাট কোহলি ২০১৩ থেকে ২০২১ অবধি চিপকে চারটি টেস্ট খেলেছেন। ৬ ইনিংসে তিনি ২৬৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ১০৭। ১টি শতরান, ২টি অর্ধশতরান রয়েছে। শূন্য রানে আউট হয়েছেন ১ বার। লন্ডনে ছুটি কাটিয়ে ফিরে তিনি যেভাবে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি সাফল্য পেতে কতটা মুখিয়ে।
আজ অনুশীলনে সবচেয়ে বেশি আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল কিং কোহলিকে। মারলেন বেশ কয়েকটি ছক্কা। তার মধ্যে একটি ছক্কায় ভাঙল ভারতীয় ড্রেসিংরুমের কাছের দেওয়াল। জোরালো শটে ছক্কা হাঁকিয়ে চিপকের ওই জায়গাটিতে স্মরণীয় নিদর্শন রাখলেন বিরাট।
জিও সিনেমার ওয়েবসাইটে বিরাটের সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কিছু ভিডিও আপলোড করা হয়েছে। অনুশীলনের ফাঁকে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ তিনি আলোচনাও করেছন। ২০২১ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট চার ইনিংসে রান করেছিলেন যথাক্রমে ১১, ৭২, ০ ও ৬২।
Bro casually broke Chepauk’s wall 🥵 pic.twitter.com/ipRMxS2GGx
— 𝘿𝙞𝙡𝙞𝙥𝙑𝙆18 (@Vk18xCr7) September 15, 2024
গত বছর আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন কোহলি। এরপর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলি করেন ১২১। যদিও শেষ চারটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩৮, ৭৬, ৪৬ ও ১২। যার সব কটিই দক্ষিণ আফ্রিকায়। চলতি বছর দেশের মাটিতে প্রথম টেস্টে স্বমহিমায় ফিরতে চান বিরাট। আর ৫৮ রান করলেই বিশ্বে দ্রুততম হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করবেন কোহলি।
বিরাট চেন্নাইয়ের চিপকে ১১ বছর পর টেস্ট শতরান পেতে বদ্ধপরিকর। ২০১৩ সালে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। তারপর থেকে চেন্নাইয়ে আর টেস্ট শতরান আসেনি বিরাটের ব্যাটে।












Click it and Unblock the Notifications