IND vs BAN: আইপিএলে নেতৃত্ব নিয়ে গুগলিতে কোন জবাব সূর্যর? বাংলাদেশ সিরিজে ভারতীয় একাদশ নিয়ে দিলেন বড় আভাস

IND vs BAN: কাল গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, এই সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন।

ভারতীয় দলের অনুশীলন দেখে আভাস মিলেছে কাল অভিষেক হতে পারে ময়াঙ্ক যাদবের। সূর্য সরাসরি দল নিয়ে কিছু বলেননি। তবে তাঁর কথাতেও ইঙ্গিত মিলেছে ময়াঙ্ককে খেলানোর।

IND vs BAN

রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছিল হার্দিক পাণ্ডিয়াকে। এবার যা পরিস্থিতি, তাতে সূর্যকে রেখে দিতে পারে মুম্বই। ভারতের অধিনায়ক সূর্যকে কি তাহলে অধিনায়ক করা হবে? সূর্যকে আজ এই ধরনের প্রশ্নই করা হয়েছিল। হাসিমুখেই সেই গুগলি সামলেছেন সূর্য।

সূর্য ওই সাংবাদিককে বলেন, আপনি তো গুগলি দিলেন আমাকে। তবে ভারতকে নেতৃত্ব দেওয়া উপভোগ করছি। যখন মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতাম, তখনও প্রয়োজন মনে করলে তাঁকে গিয়ে আমার ইনপুট দিতাম। শ্রীলঙ্কায় ভারতকে নেতৃত্ব দিয়ে ভালো লেগেছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও অধিনায়কত্ব করেছি।

সূর্য আরও বলেন, কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হয় তা অনেক অধিনায়কের কাছ থেকে শিখেছি। দেখা যাক সামনে কী অপেক্ষা করছে। চলতে থাকি, বাকিটা যথাসময়েই স্পষ্ট হবে। সূর্য এদিন অবশ্য বাংলাদেশ সিরিজের প্রথম একাদশ স্পষ্ট করেননি। তবে যেভাবে প্রশংসা করলেন, তাতে ময়াঙ্ককে খেলানোর আভাস মিলেছে।

চলতি বছর আইপিএল অভিষেকে নজর কাড়েন ময়াঙ্ক যাদব। তাঁর গতি মুগ্ধ করেছে সকলকেই। চোট সারিয়ে ফিরলেন তিনি। সূর্য নেটে ময়াঙ্ককে সামলাননি। তাঁর কথায়, এই সিরিজে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলা ধরার দারুণ সুযোগ পাচ্ছেন। বাকিদের মতো ময়াঙ্কেরও এক্স ফ্যাক্টর আছে।

সূর্য বলেন, আমি নেটে ময়াঙ্কের বল খেলিনি। তবে তাঁকে দেখে বুঝেছি ভালোই প্রভাব ফেলতে পারবেন। যথেষ্ট সম্ভাবনাময় ক্রিকেটার। বলে বাড়তি গতি রয়েছে। তাঁকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে টানা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে। ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ভালো। ফিটনেস ড্রিলেও অংশ নিচ্ছেন সাবলীলভাবেই।

শ্রীলঙ্কায় সূর্য, রিঙ্কু সিংরা বল করেছিলেন। ব্যাটারদের দিয়ে এই সিরিজেও বোলিং করানোর ইচ্ছা আছে সূর্যর। তিনি বলেন, আমাদের দলে অনেক ব্যাটারই বল করতে পারেন। এটা খুব ভালো দিক। তাঁরা যখন বল করতে পারেন তাহলে তাঁদের দিয়ে বল না করানোর তো কারণ নেই।

এদিকে, বাংলাদেশের ব্যাটার তৌহিদ হৃদয়ের ধারণা, নতুন স্টেডিয়ামে পিচ মন্থরই হবে। তিনি বলেন, পিচ দেখে ভালোই লাগছে। আমরা যে প্র্যাকটিস উইকেটে ব্যাটিং করেছি তার সঙ্গে মূল পিচের বেশি ফারাক থাকবে না বলেই মনে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+