IND vs BAN: অতীতে বাংলাদেশের কাছে খেতে হয়েছে ধাক্কা, দিল্লির মাঠে টি২০ আন্তর্জাতিকে ভারতের পরিসংখ্যান জানুন
বুধবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। টি২০ ম্যাচে এই মাঠে ভারতের রেকর্ড কেমন? পাশাপাশি নজর রাখা যাক অন্য পরিসংখ্যানেও।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত সাতটি টি২০ ম্যাচ হয়েছে। এরমধ্যে ভারত খেলেছে তিনটি ম্যাচে। এই তিনটি ম্যাচের মধ্যে ভারত একটি ম্যাচে জয় পেয়েছে। দুটি ম্যাচে হেরেছে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে এই মাঠে ভারত ৫৩ রানে জয় পায়। কিন্তু ২০১৯ সালে এখানেই বাংলাদেশের কাছে হারে ভারত। এখনও পর্যন্ত টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশের কাছে একটি ম্যাচেই হেরেছে ভারত।

এই মাঠে সাতটি টি২০ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৩ বার, দ্বিতীয়বার ব্যাটিং করা দল জিতেছেন ৪ বার। টস জয়ী দল এই মাঠে ম্যাচ জিতেছে ৫ বার। অরুণ জেটলি স্টেডিয়ামে টি২০-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দুই জনেই করেছেন ৮০ রান। সেরা বোলিং সিজে জর্ডনের ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন। দলগত সর্বোচ্চ স্কোর ২১২( দক্ষিণ আফ্রিকা), সর্বনিম্ন স্কোর ১২০(শ্রীলঙ্কা)।
এখনও পর্যন্ত ১৫টি টি২০ ম্যাচে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৪টি ম্যাচ, মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।একাধিক তরুণ ক্রিকেটারকে আগামী দিনের জন্য দেখে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। হর্ষিত রানা, ময়াঙ্ক যাদবরা প্রথমবারের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে ময়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচে অভিষেক হতে পারে হর্ষিত রানার।
অতীত পরিসংখ্যান যাই থাক, ভারতক এই ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে নিতে চাইছে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার টি২০ সিরিজেও একই লক্ষ্য নিয়ে নেমেছে ভারত।












Click it and Unblock the Notifications