IND vs BAN: ভারতে এসে কপিলের রেকর্ড ভাঙার সুযোগ শাকিবের সামনে, রোহিতদের সতর্ক করলেন গাভাসকর
রবিবার সন্ধ্যায় চেন্নাই বিমানবন্দরে নামে বাংলাদেশ ক্রিকেট দল।সোমবার থেকে চিপকে অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ দল। টাইগারদের দলে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের নাম শাকিব আল হাসান। ভারত সফৱে এসে শাকিবের সামনে থাকছে রেকর্ড গড়ার এক সুবর্ণ সুযোগ। ক্রিকেট গ্রহের পঞ্চম সদস্য হিসেবে শকিবের সামনে বিরল রেকর্ডের হাতছানি!
বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে একটি নজিরের সামনে শাকিব। টেস্ট ক্রিকেটে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার কীর্তি থেকে সামান্য দূরে বাংলাদেশের অলরাউন্ডার। ভারতে এসে কপিল দেবের রেকর্ড ভাঙার সুযোগ শাকিবের সামনে।

বাংলাদেশে ছাত্র আন্দোলন ও রক্তাক্ত গণবিক্ষোভের সময় শাকিব ছিলেন দেশের বাইরে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেইদিন থেকে বারবার শাকিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এই ঘটনার পর থেকে দেশে ফেরেননি শাকিব। পাকিস্তান সফরের পর ইংল্যান্ডে চলে যান কাউন্টি খেলতে। সেখান থেকেই সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল শাকিব-লিটনরা। এবার ভারতেও ইতিহাস তৈরি করতে মরিয়া তারা।
ভারতীয় দলকে সতর্ক করে সুনীল গাভাসকর বলেছেন, 'পাকিস্তানের মাটিতে গিয়ে দুটো টেস্টই জিতেছে বাংলাদেশ। নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। কয়েক বছর আগেও বাংলাদেশে গিয়ে ভারত কড়া লড়াইয়ের মুখে পড়ত। এখন পাকিস্তানকে হারিয়ে ওরা ভারতে এসেছে। কাজটা কিন্তু সহজ নয়।'












Click it and Unblock the Notifications