IND vs BAN: অশ্বিনের পরিবারকে দেখেই এগিয়ে গেলেন রোহিত, দুই কন্যার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল

IND vs BAN: চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানের হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচের সেরা রবিচন্দ্রন অশ্বিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে দেখা গেল এক দারুণ দৃশ্য। অশ্বিনের পরিবারের সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

IND vs BAN

চেন্নাইয়ের চিপক অশ্বিনের হোম গ্রাউন্ড। সেখানেই দুরন্ত পারফরম্যান্স ভারতের অন্যতম সেরা স্পিনারের। আপাতত ৩৮ বছরের অশ্বিন টেস্ট দলেই সুযোগ পাচ্ছেন। রোটেশন অনুযায়ী যেভাবে খেলা পড়ে তাতে অশ্বিন নিজের শহরে শেষ টেস্ট খেলে ফেললেন কিনা তা নিয়ে চর্চা চলতেই পারে।

কেন না, ২০২১ সালের তিন বছর পর ফের টেস্ট হলো চিপকে। এবারের চেন্নাই টেস্টে একাধিক নজির গড়েছেন অশ্বিন। তাঁর বাবা যেমন খেলা দেখেছেন, তেমনই কন্যাদের নিয়ে হাজির ছিলেন স্ত্রী প্রীতি। অশ্বিন যখন একের পর এক উইকেট তুলে নিচ্ছিলেন, তখন কন্যাদের নিয়ে প্রীতির উচ্ছ্বাস ধরা পড়ছিল ক্যামেরায়।

আজ আবার আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস। রবিবাসরীয় সকালে প্রীতি কন্যাদের নিয়ে হাজির ছিলেন স্টেডিয়ামে। অশ্বিন তাঁদের সামনেই দ্বিতীয় ইনিংসে নিলেন ছয় উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও। সেই পুরস্কার নিয়ে প্রীতি ও সন্তানদের দিকে এগিয়ে যান অশ্বিন।

মাদ্রাজ ক্রিকেট ক্লাবের দিকে বাউন্ডারির ভিতরে তখন কন্যাদের নিয়ে দাঁড়িয়ে প্রীতি। দেখা গেল, রোহিত গিয়ে প্রীতির সঙ্গে করমর্দন সেরে সৌহার্দ্য বিনিময় করলেন। এরপরই রোহিত চলে গেলেন অশ্বিনের কন্যাদের দিকে। হাঁটুতে হাত দিয়ে কিছুটা ঝুঁকে তাঁদের সঙ্গে কথাও বললেন ভারত অধিনায়ক। এই দৃশ্য স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+