IND vs BAN: রোহিতের ১০ রান চাই ঈর্ষণীয় নজির গড়তে, ম্যাকালামের রেকর্ড ভাঙার সামনে যশস্বী

IND vs BAN: ভারতের সামনে জানুয়ারি অবধি রয়েছে ১০টি টেস্ট। যার শুরুটা হচ্ছে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে। চেন্নাইয়ে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে।

ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল টেস্টে ঈর্ষণীয় কীর্তি গড়ার মুখে দাঁড়িয়ে। এই প্রতিবেদনে সে বিষয়েই আলোকপাত করা হচ্ছে।

IND vs BAN

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করতে রোহিত শর্মার দরকার ১০ রান। ২০টি ম্যাচে রোহিত এখনও অবধি মোট ৯৯০ রান করে তালিকার চার নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কা চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ ম্যাচে ২৫ ইনিংসে মোট ১১৩৫ রান করে শীর্ষে রয়েছেন।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ২০২৪ সালে খেলেছেন ৩২টি আন্তর্জাতিক ম্যাচ। তিনি ৩৬টি ইনিংসে মোট ১১১১ রান করে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তিনে রয়েছেন যশস্বী জয়সওয়াল। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিধ্বংসী ছন্দে ছিলেন। যশস্বী ১৪ ম্যাচে ১৯ ইনিংসে করেছেন ১০৩৩ রান। রোহিতের ২৫ ইনিংসে রয়েছে ৯৯০ রান।

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান পেয়েছেন। জয়সওয়ালের রয়েছে ২টি শতরান, পাঁচটি অর্ধশতরান। যশস্বীর ব্যাটিং গড় যেখানে ৬০.৭৬, সেখানে রোহিতের ব্যাটিং গড় ৪৫। নিসঙ্কার ব্যাটিং গড় ৫৪.০৪, মেন্ডিসের ৩১.৭৪।

কোনও বছরে টেস্টে ছক্কা মারার ক্ষেত্রে ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে। ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাকালাম টেস্টে মোট ৩৩টি ছয় মেরেছিলেন। সেই রেকর্ড ভাঙতে জয়সওয়ালের দরকার ৮টি ওভার বাউন্ডারি। জয়সওয়াল চলতি বছরে টেস্টে ৭৪ গড় রেখে ৭৪০ রান করেছেন। যাতে রয়েছে মোট ২৬টি ছক্কা। আর একটি ছয় মারলেই তিনি টপকে যাবেন বেন স্টোকসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+