Rishabh Pant: ধোনির কীর্তি স্পর্শ পন্থের, পূর্বসূরীরা যা পারেননি সেটাও করে দেখালেন অনবদ্য শতরানে
Rishabh Pant: চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড চিপক। মহেন্দ্র সিং ধোনির সেকেন্ড হোম। সেখানেই মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করলেন ঋষভ পন্থ।
২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার ৬৩২ দিন পর চেন্নাই টেস্ট খেলতে নেমেছিলেন পন্থ। টেস্ট প্রত্যাবর্তনে আজ তিনি হাঁকালেন দুরন্ত শতরান।

প্রথম ইনিংসেও চেনা ছন্দেই ছিলেন। মনঃসংযোগে সামান্য ঘাটতির খেসারত দিতে হয়েছিল। কট বিহাইন্ড হয়ে ফেরার সময় হতাশায় ব্যাট দিয়ে প্যাডে মেরেছিলেন। হতাশার অভিব্যক্তি দেখা গিয়েছিল ড্রেসিংরুমে বসে থাকা হেড কোচ গৌতম গম্ভীরের চোখেমুখেও।
Rishabh Pant setting the field for Bangladesh. 😆🔥
— Johns. (@CricCrazyJohns) September 21, 2024
- What a character, Pant. pic.twitter.com/sRL69LPgco
2019: MS Dhoni sets field for Bangladesh
— Johns (@JohnyBravo183) September 21, 2024
2024: Rishabh Pant sets field for Bangladesh pic.twitter.com/J7IQRMrkjz
যদিও প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আরও সপ্রতিভ দেখা গেল পন্থকে। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, প্রতিপক্ষ দলকে ফিল্ডিং সাজানোরও পরামর্শ দিলেন। ২০১৯ সালে ধোনি যেমন করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধেই। শুভমান গিলের পর নেমে তাঁর আগে এদিন সেঞ্চুরিতে পৌঁছন পন্থ। হাফ সেঞ্চুরি এসেছিল ৮৮ বলে, সেঞ্চুরি ১২৪ বলে।
পাঁচে নেমে পন্থ ১৩টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১২৮ বলে ১০৯ রান করে মেহিদি হাসান মিরাজের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এটি পন্থের ষষ্ঠ টেস্ট শতরান। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে একমাত্র মহেন্দ্র সিং ধোনিরই ৬টি টেস্ট শতরান রয়েছে। পন্থ আর একটি সেঞ্চুরি পেলেই ধোনিকে পিছনে ফেলে দেবেন।
২০২২ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন। সে বছর ডিসেম্বরে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সাত রানের জন্য শতরান মাঠে ফেলে এসেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধেই পেলেন ষষ্ঠ টেস্ট শতরান।
টেস্ট কেরিয়ারে ৬ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন পন্থ। তবে এদিন আর নার্ভাস নাইন্টিতে আটকাতে হয়নি ভারতের উইকেটকিপার-ব্যাটারকে। ধোনির ৬টি টেস্ট শতরান রয়েছে ১৪৪ ইনিংসে। পন্থ মাত্র ৫৮ ইনিংস নিলেন টেস্টে ষষ্ঠ শতরান হাঁকাতে। টেস্টে ষষ্ঠ শতরান পেতে ধোনির যতগুলি ইনিংস লেগেছিল তার প্রায় অর্ধেক ইনিংস খেলেই এই মাইলফলক ছুঁলেন পন্থ। ঋদ্ধিমান সাহার টেস্টে ৫৪ ইনিংসে রয়েছে তিনটি শতরান।












Click it and Unblock the Notifications