ICC World Cup 2023: জাদেজা-রাহুলের জোর টক্কর, সোনার পদক শেষ পর্যন্ত জিতে নিলেন কে?
ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে দলের সেরা ফিল্ডারের জন্য বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে বিসিসিআই। ম্যাচের সেরা ফিল্ডার পাচ্ছেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সোনার মেডেল। এই উদ্যোগ একদিকে যেমন দলের ক্রিকেটারদের আরও ভালো ফিল্ডিং করতে অনুপ্রাণিত করছে তেমনই, দলের অন্দরে সুস্থ প্রতিযোগিতাও বৃদ্ধি করছে। সেইসঙ্গে দলগত ঐক্যের দারুণ একটা ছবি উঠে আসছে।
প্রথম তিনটি ম্যাচের মতোই বাংলাদেশ ম্যাচে কে হবেন টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার তা নিয়ে কৌতূহল ছিল সবার। কারণ এই ম্যাচে সোনার পদকের লড়াইয়ে ছিলেন মূলত দুই ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। বাংলাদেশ ম্যাচে ফিল্ডিং করার সময় পয়েন্টে দাঁড়িয়ে একেবারে বাজপাখির মতো উড়ে মুশফিকুরের ক্যাচ তালুবন্দি করেন জাদেজা।

ম্যাচ শেষে কেএল রাহুলকে বলতে শোনা গিয়েছিল, গত ম্যাচেই আমি সোনার পদক পেয়েছি, এই ম্যাচে এই পুরস্কারের যোগ্য দাবিদার জাদেজাই। এরপর সাজঘরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একে একে ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বিশ্লেষণ করেন টি দিলীপ। তাঁর মুখে উঠে আসে গিল থেকে কুলদীপ যাদবের নাম। তবে দুরন্ত ক্যাচ তালুবন্দি করার জন্য বিশেষ প্রশংসা করেন জাদেজা এবং রাহুলের।
A grand win 🇮🇳
— BCCI (@BCCI) October 20, 2023
A grand Medal Ceremony 🏅
A celebration of "Giant" proportions 🔝
This time the Dressing room BTS went beyond the boundary - quite literally 😉
The moment you've all been waiting for is here 🎬 - By @28anand#TeamIndia | #CWC23 | #INDvBAN
WATCH 🎥🔽
তৃতীয় ম্যাচ শেষে সাজঘরের টিভিতে ভেসে উঠেছিল সোনার পদক জয়ীর নাম। চতুর্থ ম্যাচে আরও বড় চমক দিল টিম ম্যানেজমেন্ট। সাজঘরের টিভি নয় মাঠের বড় পর্দায় ভেসে উঠল পুরস্কারজয়ীর নাম। সাজঘর থেকেই সেটা দেখতে পান ক্রিকেটাররার। ছোট্ট ভিডিও-তে মূলত ভেসে উঠে জাদেজা এবং রাহুলের ক্যাচ ধরার ছবি। প্রত্যাশা অনুযায়ী সোনার পদক জিতলেন জাদেজাই। তাঁর গলায় এই পদক পরিয়ে দেন গত ম্যাচের বিজয়ী রাহুল।
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে।

-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications