IND vs BAN: গোয়ালিয়রে টি২০ ম্যাচ বাতিলের দাবি হিন্দু মহাসভার, অশান্তি এড়াতে কঠোর প্রশাসন
কানপুরে টেস্টে অশান্তির আশঙ্কা ছিল। হিন্দু মহাসভা ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন প্রতিবাদ-বিক্ষোভের কথা জানিয়েছিল। কিন্তু প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে কানপুর টেস্ট। এবার ভারতীয় দলের মিশন টি২০ সিরিজ। আগামী রবিবার গোয়ালিয়রে সিরিজের প্রথম টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু এই ম্যাচ ঘিরেও রয়েছে অশান্তি আশঙ্কা।
কানপুরের পর মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রেও ভারত বাংলাদেশ ম্যাচও শান্তিপূর্ণভাবে আয়োজন করা বড় চ্যালেঞ্জ এখন প্রশাসনের কাছে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব ভারতের হিন্দু মহাসভা। এই সংগঠনের পক্ষ থেকে গোয়ালিয়রে ম্যাচ বাতিলের দাবি জানানো হয়েছে। এমনকি ম্যাচের দিন বনধ-র ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। এই আবহে ভারত বাংলাদেশের মধ্যে টি২০ ম্যাচ শান্তিপূর্ণভাবে আয়োজন করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে প্রশানরের পক্ষ থেকে।

গোয়ালিয়রের জেলা প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছা কনা নির্দেশিকা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক বার্তা না ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই নির্দেশ আমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মাঠে যে দর্শকরা আসবনে তাদের পোস্টারে বা ব্যানারে কোনও রকম প্রতিবাদ মূলক বক্তব্য থাকবে না। অর্থ্যাত প্ল্যাকার্ডে কোনও রকম আপত্তিজনক কিছু লেখা যাবে না।
প্রশাসনের পক্ষ থেকে সবার কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে খেলা দেখার এবং ম্যাচ উপভোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। কানপুরে যেভাবে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল ভারত বাংলাদেশ দুই দলকে, গোয়ালিয়রে তার থেকেও বেশি কঠোরতা।
কানপুরে ম্যাচ খেলে আগেই মধ্যপ্রদেশের এই শহরে চলে এসেছে ভারত বাংলাদেশ দুই দল। বিমানবন্দর থেকে টিম হোটেল পর্যন্ত কড়া নিরপত্তা মোতায়েন করা হয়। এমনকি মাঠেও থাকে কঠোর নিরাপত্তা বলয়। সুরক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না জেলা প্রশাসন।












Click it and Unblock the Notifications