পিঙ্ক টেস্ট: ইডেনে বিরাটের 'পিঙ্ক সেঞ্চুরি', ২৭তম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন কোহলি

পিঙ্ক টেস্ট: ইডেনে বিরাটের 'পিঙ্ক সেঞ্চুরি',২৭তম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন কোহলি

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক টেস্টে সেঞ্চুরি বিরাটের। ম্যাচের প্রথম দিন ৫৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। এদিন ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত রানের ঝুলিতে ৪১ রান জুড়লেন। এটি বিরাটের ২৭তম টেস্ট সেঞ্চুরি। ভারতের পিঙ্ক বল ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন বিরাট। অন্যদিকে এদিন পিঙ্ক টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যোগ্য সংগত দেন অজিঙ্ক রাহানে। ৬৯ বলে ৫১ রান করে আউট হন রাহানে। এদিন ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করেন দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ।

কত রান করে লাঞ্চে গেল ভারত

বিরাটের শতরানে ভর করে পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিন ৪ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলল ভারত। বাংলাদেশের থেকে বিরাট অ্যান্ড কোম্পানি এগিয়ে ১৮৩ রান। ১৩০ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেলেন বিরাট।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের কটি শতরান

এদিন পিঙ্ক টেস্টের প্রথম শতরান হাঁকিয়ে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বিরাট। টেস্টে এদিন ২৭তম সেঞ্চুরি হাঁকালেন। অন্যদিকে ওডিআইয়ে ৪৩টি সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে ভারত অধিনায়ক বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৭০টি।

অধিনায়ক হিসেবে নজির

অধিনায়ক হিসেবে নজির

অধিনায়ক হিসেবে এটি বিরাটের ৪১তম আন্তর্জাতিক শতরান। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ৪১টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল। এদিন সেই রেকর্ড ছুঁলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৮ ইনিংস খেলে অধিনায়ক হিসেবে ৪১টি শতরানের কীর্তি কোহলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+