IND vs BAN: চেন্নাইয়ের উইকেট দেখে খুশি বাংলাদেশ, শান্তরা ভারতকে নিয়েও ভাবছেন না, ধোঁয়াশা একাদশ নিয়ে

IND vs BAN: কাল থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে ভারতকে নিয়ে সাবধানী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস যাতে আত্মতুষ্টিতে না পরিণত হয়, তা নিয়েও সতর্ক।

শান্ত এদিন জানিয়ে দিলেন, সিরিজের ফলাফল নিয়ে ভাবছেন না। পাকিস্তান সিরিজও অতীত। আস্থা রাখছেন প্রসেসে। চেন্নাইয়ের কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়েও ভাবছেন না।

IND vs BAN

২৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি আজ অবধি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয় প্রত্যাশা বাড়িয়েছে। তবে বাংলাদেশ ওয়াকিবহাল ভারত কতটা শক্ত প্রতিপক্ষ। শান্তর কথায়, আমরা পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি। তা আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু সেই সিরিজ অতীত। আমরা এখানে এসেছি নতুন সিরিজ খেলতে। দলের বিশ্বাস আছে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।

শান্ত আরও বলেন, সিরিজের ফলাফল নিয়ে আমরা চিন্তা করছি না। নিজেদের প্রসেস অনুযায়ী খেলাই লক্ষ্য। ভারত যথেষ্ট ভালো দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো। তবে আমরা কন্ডিশন বা প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছি।

পেসার নাহিদ রানা তাঁর গতির জন্য নজর কেড়েছেন পাকিস্তানে। শান্ত নাহিদের প্রশংসা করে বলেন, আমি কোনও ব্যক্তিগত প্লেয়ারের উপর ফোকাস রাখছি না। আমাদের সব জোরে বোলারই পাকিস্তানে ভালো খেলেছেন। আশা করব তাঁরা সেটা এই সিরিজেই করে দেখাতে পারবেন।

শান্তর কথায়, গত ১০-১৫ বছরে আমাদের প্লেয়াররা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তা আবেগ নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রেও সহায়ক হয়েছে। সকলেই নিজের খেলা নিয়ে ভাবছেন। জিতব নাকি হারব, তা নিয়ে কেউ চিন্তা করছেন না। সকলেই প্রতিটি ম্যাচে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত।

বাংলাদেশ অধিনায়ক কোন কম্বিনেশন নিয়ে নামবেন তা স্পষ্ট করেননি। তিনি বলেন, আমাদের স্পিন বিভাগ যথেষ্ট অভিজ্ঞ। গত কয়েক বছরে পেস আক্রমণও ভালো হয়েছে। খুব একটা অভিজ্ঞতা না থাকলেও ভালো খেলতে তাঁরা প্রস্তুত। ফলে স্পিন বা পেস বোলিং নিয়েও ভাবছি না। উইকেট দেখে মনে হয়েছে ভালো। তবে উইকেট নিয়েও বেশি কিছু বলব না। উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+