IND vs BAN: কানপুর টেস্টে বাঁদর আতঙ্ক! ভারতীয় দলের অনুশীলনে অন্য ভূমিকায় পন্থ
IND vs BAN: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের সি স্ট্যান্ডের ব্যালকনির হাল বিপজ্জনক। পিলারগুলির অবস্থা খুব খারাপ থাকায় ওই অংশের অর্ধেকের কম টিকিট বিক্রি চলছে।
এরই মধ্যে টেস্টের সময় বাঁদরদের নিয়ে আতঙ্ক ছড়াতে পারে। তেমনই ইঙ্গিত মিলল আজ ভারতীয় দলের অনুশীলন চলাকালীন।

ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল আজই প্রথম অনুশীলন করল গ্রিন পার্কে। সেই প্র্যাকটিস চলাকালীন সকলেরই নজর গেল বাঁদরদের বাঁদরামির দিকে! বেশ কয়েকটি বাঁদর রীতিমতো দাপট দেখাল স্টেডিয়ামে। টেস্টের জন্য যে প্যান্ডেল করা হয়েছে তার উপরই ছিল বাঁদরদের দল।
कानपुर।
— tarun yadav / तरुण यादव (@CameramanTarun) September 25, 2024
भारत और बांग्लादेश के बीच टेस्ट मैच27 सितंबर को। ग्राउंड में बंदरों का आतंक,बंदरों का वीडियो सोशल मीडिया पर वायरल।#Kanpur #IndVsBan #BreakingNews #ViralVideos #ICC_evidence #monkeyattack #VideoViral pic.twitter.com/EABjL0knpm
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠল, খেলা চলাকালীন যখন স্টেডিয়ামে দর্শকরা থাকবেন তখন যদি বাঁদরদের আবির্ভাব হয় তখন কীভাবে সামলানো যদি পরিস্থিতি? বাঁদর যাতে মাঠের ভিতর ঢুকতে না পারে তা নিশ্চিত করার চ্যালেঞ্জও থাকবে মাঠের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের।
গ্রিন পার্ক স্টেডিয়ামের কিউরেটর শিব কুমার জানিয়েছেন, চেন্নাইয়ের চিপকের মতোই আচরণ করবে দ্বিতীয় টেস্টের পিচ। প্রথম দুটি সেশনে পেসাররা পিচ থেকে ফায়দা আদায় করে নিতে পারবেন। টেস্টের শেষ তিন দিন স্পিনাররা বেশি কার্যকরী হবেন। পাঁচ দিন টেস্ট ম্যাচ যাতে চলে তেমন পিচই বানানো হয়েছে।
কানপুরের ২৩ কিলোমিটার দূরে উন্নাওয়ের কাছের একটি গ্রামের পুকুর থেকে মাটি এনে এই পিচ তৈরি হয়েছে। কালো মাটির পিচ। যাতে বাউন্স কম থাকবে, পিচ পরের দিকে মন্থর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পিচের মাটির গুণাগুণ পরীক্ষা করানো হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে।
মাঠের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়াম ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, স্ন্যাক্স পরিবেশনের জন্য প্লাস্টিকের প্লেট ব্যবহার করা হবে না। কাগজের প্লেটেই চলবে খাবার পরিবেশন।
এদিকে, ভারতীয় দলের নেটে আজ পরের দিকে ব্যাট করেছেন শুভমান গিল ও ঋষভ পন্থ। সাংবাদিক বিমল কুমার জানিয়েছেন, শুভমান গিলকে কিছুক্ষণ লেগ স্পিন বল করতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। বিরাট কোহলি, রোহিত শর্মারাও পর্যাপ্ত সময় কাটিয়েছেন নেটে। মনে করা হচ্ছে, ভারত দুই পেসার, তিন স্পিনার নিয়ে নামতে পারে। আজ আকাশ দীপ সাংবাদিক বৈঠক করেছেন। মহম্মদ সিরাজ বা জসপ্রীত বুমরাহর মধ্যে একজনকে বিশ্রাম দেওয়ার জল্পনা রয়েছে। হোম গ্রাউন্ডে টেস্ট দলে প্রত্যাবর্তন করতে পারেন কুলদীপ যাদব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications