IND vs BAN: ময়াঙ্ক নজর কাড়লেন টি২০ আন্তর্জাতিক অভিষেকে, স্পর্শ করলেন আগরকরের কীর্তি

IND vs BAN: ভারত-বাংলাদেশ প্রথম টি২০ আন্তর্জাতিকে আজ অভিষেক হলো ময়াঙ্ক যাদবের। তাঁর গতিময় বোলিং দেখার অপেক্ষাতেই ছিলেন সকলে। টিম ম্যানেজমেন্টকে ভরসাও দিলেন।

অজিত আগরকর এখন ভারতের নির্বাচকমণ্ডলীর প্রধান। টি২০ আন্তর্জাতিকে তাঁর ঈর্ষণীয় নজির এদিন স্পর্শ করলেন ময়াঙ্ক।

IND vs BAN

পাওয়ারপ্লে-র শেষ ওভারে অর্থাৎ ষষ্ঠ ওভারে ময়াঙ্ককে আক্রমণে আনেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ওভারে ব্য়াট করছিলেন তৌহিদ হৃদয়। ময়াঙ্কের এই ওভারটি মেডেন হয়। আর তাতেই আগরকরের কীর্তি স্পর্শ করেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা ময়াঙ্ক।

২০০৬ সালের ১ ডিসেম্বর ভারত প্রথমবার কোনও টি২০ আন্তর্জাতিক খেলেছিল। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে অজিত আগরকর মেডেন ওভার দিয়ে টি২০ আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। আগরকর ২.৩ ওভারে ১টি মেডেন-সহ ১০ রান খরচ করে নেন ২ উইকেট।

আগরকরের পর ময়াঙ্কই ভারতের দ্বিতীয় ক্রিকেটার যিনি টি২০ আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেন মেডেন ওভার দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের প্রথম ওভারটি মেডেন ময়াঙ্কের। নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়ে অষ্টম ওভারে তিনি তিন রান দেন। এই ওভারের দ্বিতীয় বলে তিনি মাহমুদুল্লাহকে আউট করেন।

মাহমুদুল্লাহই আন্তর্জাতিক ক্রিকেটে ময়াঙ্কের প্রথম শিকার। এরপর ১৩তম ওভারে ময়াঙ্ক নিজের প্রথম ওভারটি করতে গিয়ে ১৫ রান দেন। ১৯তম ওভারে তিনি মাত্র ৩ রান দেন। উল্লেখ্য, আইপিএলে ময়াঙ্ক লখনউ সুপার জায়ান্টসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন। সাতটি উইকেট পান। তাঁর বলের গতি সকলের নজর কেড়েছিল।

দিল্লির বছর বাইশের এই স্পিড সেনসেশন আইপিএলে গত ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর আর খেলতে পারেননি। চোটের কারণে কয়েক মাস বাইরে থাকতে হয়েছে। আজ টি২০ আন্তর্জাতিক অভিষেক তাঁর কামব্যাক ম্যাচও বটে। তাতে ভরসাই দিলেন এই তরুণ পেসার।

এদিকে, ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ঝড়ের গতিতেই রান তুলছে। শেষ পাওয়া খবরে স্কোর ৬ ওভারে ২ উইকেটে ৭১। অভিষেক শর্মা ৭ বলে ১৬ রান করে রান আউট হয়েছেন। তিনে নেমে সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ করে মুস্তাফিজুর রহমানের শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+