IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ রাহুল, টেস্ট দলে জায়গা ধরে রাখার চাপ ক্রমেই বাড়ছে

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বড় ইনিংস খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তা হাতছাড়া করে ফেললেন লোকেশ রাহুল।

রাহুলকে এদিন নামানো হয়েছিল ছয় নম্বরে। ৫২ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। স্পিনার মেহিদি হাসান মিরাজের শিকার হয়ে। মেরেছেন একটি চার।

IND vs BAN

ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্ট খেলার পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তারপর এদিন টেস্ট দলে প্রত্যাবর্তন। যদিও ব্যর্থতার জেরে টেস্ট দলে জায়গা ধরে রাখার ক্ষেত্রেই চাপ বাড়ছে। প্রশ্ন উঠতে শুরু করল, প্রতিভা থাকা সত্ত্বেও কি চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের পর এবার টেস্ট দল থেকে হারিয়ে যাবেন রাহুল?

রাহুলের জায়গায় সুযোগ পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে ২০০ রান করেছেন সরফরাজ খান। তাঁর নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। কিন্তু সেই সরফরাজকে বাইরে রেখে চেন্নাই টেস্টে রাহুলকে খেলানো হয়। তাঁকে উইকেটকিপিংও করতে হচ্ছে না।

রোহিত জানিয়ে দিয়েছিলেন, রাহুলের পাশে তাঁরা আছেন। তাঁরাও চান রাহুল সব ম্যাচে খেলুন। সুযোগের সদ্ব্যবহার করুন। রাহুলের কাছ থেকে দল কী প্রত্যাশা করছে সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার রাহুল তাঁর কেরিয়ার কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা তাঁর উপরও যে নির্ভর করছে সেটাও স্পষ্ট করেন রোহিত।

সরফরাজ তো আছেনই। অনেকেই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে টেস্ট দলে কড়া নাড়ছেন। রাহুল গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে ১০১ রান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪। চলতি বছর কেপ টাউন টেস্টে ৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে নামতে হয়নি।

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৬ ও ২২ রানের ইনিংস খেলেন রাহুল। তারপর এদিনের ১৬। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি টেস্ট ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট রয়েছে দেশের মাটিতে। তাতে কি জায়গা ধরে রাখতে পারবেন রাহুল?

অস্ট্রেলিয়াতেও রাহুলের পারফরম্যান্স আহামরি নয়। ৫ টেস্টে ৯ ইনিংসে ১৮৭ রান করেছেন। ২০১৫ সালে সিডনি টেস্টে ১১০ রান করেছিলেন। কিন্তু তারপর থেকে ২০১৯ অবধি অস্ট্রেলিয়া সফরে রাহুলের টেস্টে রান যথাক্রমে ১৬, ২, ৪৪, ২, ০ ও ৯। ফলে মনে করা হচ্ছে, বাংলাদেশ সিরিজই রাহুলের কাছে অগ্নিপরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+