IND vs BAN: দেশের মাটিতে টানা ১৮টি টেস্ট সিরিজ জয় ভারতের, দলগত ঈর্ষণীয় নজিরগুলি একনজরে
IND vs BAN: কানপুর টেস্টে বাংলাদেশকে উড়িয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই নিয়ে ১৫টি টেস্টে অপরাজেয় ভারত। তার মধ্যে জয় ১৩টিতে।
দেশের মাটিতে ভারতের টানা টেস্ট সিরিজ জয়ের সংখ্যা বেড়ে হলো ১৮। ২০১২ সালে ভারত শেষবার দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে।

এরপর ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করে ছেড়েছিল ভারত। তারপর থেকে দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে হারতে হয়নি ভারতকে। ২০২১-২১ মরশুমে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজে পরাস্ত হয়েছিল ভারত।
তারপর থেকে দেশে বা বিদেশে কোথাও টেস্ট সিরিজে হারতে হয়নি ভারতকে। এই সময়কালে ভারত সাতটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের মধ্যে ৬টিতে জয়লাভ করেছে। কোনও টেস্টে ৩০০-র উপর রান করা দলের ক্ষেত্রে সর্বাধিক রান রেটের রেকর্ডটিও ভারত দখলে নিল। দুই ইনিংস মিলিয়ে ভারতের রান রেট ৭.৩৬। ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ইনিংসেই দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৪০ তুলেছিল, রান রেট ছিল ৬.৮০।
ভারত কানপুরে দুই ইনিংসে মিলিয়ে ৩১২ বল খেলেছে। সবচেয়ে কম বল খেলে টেস্ট জেতার নিরিখে কানপুর টেস্ট রইল চারে। ১৯৩৫ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজকে ২৭৬ বল খেলে হারিয়েছিল ইংল্যান্ড। চলতি বছর কেপ টাউনে ভারত ২৮১ বল খেলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।
২০০৫ সালে কেপ টাউনে জিম্বাবোয়েকে হারাতে দক্ষিণ আফ্রিকা ৩০০টি বল খেলেছিল। এটি রয়েছে তিনে। প্রথম পাঁচে আছে মেলবোর্ন টেস্ট। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ৩২৭ বল খেলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।
পঞ্চম দিনে গড়ানো টেস্টের সবচেয়ে কম বলে ফয়সালা হওয়ার নিরিখে কানপুর টেস্ট রইল তিন নম্বরে। এই টেস্টে মোট ১০৪০ বল খেলা হয়েছে। ২০০০ সালে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড একটি করে ইনিংস খেলেনি। সেই টেস্টে ইংল্যান্ড জেতে ২ উইকেটে। মোট ৮৮৩ বল খেলা হয়েছিল।
২০২২ সালে ওভাল টেস্টে প্রথম ২ দিন বৃষ্টিতে খেলা হয়নি। সেই টেস্টে ইংল্যান্ড ৯ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। খেলা হয়েছিল মোট ৯০৯টি বল। টেস্ট জেতা কোনও দলের কেউ দুই ইনিংসে ৭৫-এর বেশি রান করেননি এবং ইনিংসে চার উইকেট পাননি, এমন নজির দেখা গেল এই নিয়ে সপ্তমবার। দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট দখলের নজির আছে ৪ বার। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ৭২ রান করেছিলেন, সেটাই সর্বাধিক।












Click it and Unblock the Notifications