IND vs BAN: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে টস জিতে ব্যাটিং নিলেন সূর্য, ভারতীয় দলে একটিই পরিবর্তন

IND vs BAN: গোয়ালিয়র ও দিল্লিতে জেতার ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি২০ সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছে ভারত। আজ জিতলে টেস্টের পর টি২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা যাবে।

আজ হায়দরাবাদের উপ্পলে তৃতীয় টি২০ আন্তর্জাতিক। টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলে একটিই পরিবর্তন। অর্শদীপ সিংয়ের জায়গায় খেলছেন রবি বিষ্ণোই।

IND vs BAN

হায়দরাবাদে আইপিএলেও হাই স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। আজকের ম্যাচও ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। পিচের একদিকের বাউন্ডারি ৬৩ মিটারের, অন্যদিকে ৬৮ মিটারের। দুই প্রান্তেই সোজাসুজি ৭৭ মিটারের বাউন্ডারি রয়েছে। অভিনব মুকুন্দ মনে করেন, এদিনও ২০০ রানের বেশি উইকেট হতে পারে।

পিচ কালো ও লাল মাটির মিশ্রণে তৈরি। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। পিচ ঢাকা ছিল। উইকেটে কিছুটা আর্দ্রভাব রয়েছে। যা প্রাথমিকভাবে বোলারদের সুবিধা করে দিতে পারে। আজও টসের আগে সামান্য বৃষ্টি হয়েছে। তবে টস হয় নির্ধারিত সময়েই। আজ কেরিয়ারের শেষ টি২০ আন্তর্জাতিক খেলছেন মাহমুদউল্লাহ।

ভারত একাদশে স্পিনার বাড়াল। ফলে হর্ষিত রানা সুযোগ পেলেন না। তিলক বর্মা, জিতেশ শর্মাও এই সিরিজে একটিও ম্যাচে প্রথম একাদশে জায়গা করতে পারেননি। বিসিসিআই জানাচ্ছে, হর্ষিত রানার ভাইরাল ইনফেকশন রয়েছে। সে কারণে দলের সঙ্গে স্টেডিয়ামেও আসতে পারেননি।

আজ দশেরা। সেই সঙ্গে ভারত সিরিজ জিতে থাকায় আজকের ম্যাচ নিয়মরক্ষার। তা সত্ত্বেও মাঠে যা দর্শক রয়েছেন তাতে খুশি সূর্য। তাঁর মতে, সিরিজ জিতে গেলে অনেক সময় আত্মতুষ্টি ভাব আসে। যদিও ভারত আজ জেতার লক্ষ্যেই নামছে। সকলকে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে চান সূর্য। উইকেট ভালো বলেও উল্লেখ করেন তিনি।

প্রথমে বোলিং করা অসুবিধার হবে না, মনে করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বারবার ব্যাটিং ভোগাচ্ছে। আজ শেষ ম্যাচে এই বিভাগে দলের যে সমস্যা রয়েছে তা মেটার আশা করছেন শান্ত। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। দলে এলেন তানজিদ তামিম ও মাহেদি হাসান।

ভারত- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব।

বাংলাদেশ- পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+