IND vs BAN: বিশ্বজয়ী ভারতের কাছে চূর্ণ বাংলাদেশ, কাদের পারফরম্যান্সের সৌজন্যে সিরিজে এগিয়ে গেলেন সূর্যরা?

IND vs BAN: টেস্টের পর এবার টি২০ সিরিজ হারের চাপ জাঁকিয়ে বসল বাংলাদেশের উপর। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত এই ফরম্যাটে সিরিজ জেতে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কায়।

আজ বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের প্রথম ম্যাচেই ভারত হেলায় হারিয়ে দিল বাংলাদেশকে। যার ফলে বুধবার দিল্লিতেই সিরিজ পকেটে পুরে ফেলার সুযোগ থাকছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের কাছে।

IND vs BAN

জয়ের জন্য ভারতের সামনে ১২৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। ভারত মাত্র ১১.৫ ওভারেই তিন উইকেট হারিয়ে সেই লক্ষ্য পার করে দিল। ফলে ৪৯ বল বাকি থাকতে ভারতের জয় এলো সাত উইকেটে। হার্দিক পাণ্ডিয়া পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেন।

হার্দিক ব্যাট করতে নেমেছিলেন পাঁচে। চারে পাঠানো হয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে। অভিষেক ম্যাচে তিনি ১টি ছয়ের সাহায্যে ১৫ বলে ১৬ রানে অপরাজিত থাকলেন। ভারতীয় দলে এদিন ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭ বলে ১৬ করে রান আউট হন অভিষেক।

সঞ্জু স্যামসন ১৯ বলে ২৯ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি বাউন্ডারি। তিনে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ২টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন। মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩৬ ও মেহিদি হাসান মিরাজ ১ ওভারে ৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায়। মেহিদি হাসান মিরাজ ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭। বাকিরা কেউ কুড়ি পেরোতে পারেননি।

অর্শদীপ সিং ৩.৫ ওভারে ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। তিন বছর পর ভারতীয় একাদশে প্রত্যাবর্তনে বরুণ চক্রবর্তী নেন তিন উইকেট, তিনি ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন। বরুণের কথায়, তিন বছর পর খেলতে নেমে ইমোশনাল ছিলাম। ভারতীয় দলে ফিরতে পেরে ভালো লাগছে। যেন পুনর্জন্ম হলো।

বরুণ জানান, আইপিএলে যা করে থাকেন এখানেও প্রসেস মেনে সেটাই করেছেন, বাস্তবের মাটিতে পা রেখে। বরুণ সাফল্যেও থাকেন উচ্ছ্বাসহীন। জানালেন, আইপিএলের পর তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন। রবিচন্দ্রন অশ্বিনও সেখানে ছিলেন। ফলে প্রস্তুতি ভালোই হয়েছে। ভারতীয় দলে না থাকলে অনেকেই গুরুত্ব দিতে চান না। কিন্তু নিজের সেরাটা দিয়েই জাতীয় দলের কড়া নাড়া লক্ষ্য ছিল বরুণের। সেই লক্ষ্যে সাফল্য পাওয়ায় তৃপ্ত তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+