IND vs BAN: ভারত সফর চাপের নয়, অনুপ্রেরণার! বলছেন লিটন, বাংলাদেশ শুরু করল বিশেষ প্রস্তুতি

IND vs BAN: পাকিস্তান সফর অতীত। সামনে ভারত সফরের দিকেই তাকাতে হবে। বাংলাদেশের অন্যতম তারকা লিটন দাস আজ এ কথা স্পষ্ট করে দিলেন।

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারালেও ভারতে যে সিরিজ জেতা মোটেই সহজ হবে না, তা বুঝছেন লিটন। ভারত সফরের জন্য বিশেষ প্রস্তুতিও শুরু করে দিল বাংলাদেশ।

IND vs BAN

ভারত শক্ত প্রতিপক্ষ। পাকিস্তানে খেলা হয়েছিল শুধু রাওয়ালপিন্ডিতেই। ভারতে বিভিন্ন শহরে খেলা হবে। ফলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে হবে। সেই সঙ্গে বলের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। টেস্টে এসজি ও সাদা বলের ক্রিকেটে খেলা হবে কোকাবুরায়।

আজ মীরপুরে শের-এ-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের লিটন দাস বলেন, ভারতে বলটা বদলাবে। এসজি বলে খেলা কিছুটা কঠিন। কোকাবুরায় নতুন বলে খেলা কঠিন, পুরানো বলে খেলা কিছুটা সহজ। এসজিতে আবার নতুন বলে খেলা তুলনামূলকভাবে সহজ, পুরানো বলে খেলা কঠিন।

মীরপুরে বাংলাদেশ টেস্টের প্রস্তুতি নিচ্ছে এসজি বলে, টি২০-র জন্য প্রস্তুতি কোকাবুরা বলে। পাকিস্তানেও যাঁরা একাদশের বাইরে ছিলেন তাঁরা এসজি বলে প্র্যাকটিস করেছেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ। লিটন নিজের ফর্মে খুশি। বললেন, ১০ বছর ধরে খেলছি। কিছু অভিজ্ঞতা তো আছেই। এখন দায়িত্ব নেওয়ার সময়। এখন না নিলে আর কবে?

ব্যাটিংয়ে আক্রমণাত্মক মেজাজটাই ধরে রাখতে চান লিটন। তাতে আউটের আশঙ্কা বেশি থাকলেও রান ওঠার সম্ভাবনাও থাকে। লিটনের কথায়, ভারত ভালো দল। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে খেলাটা কোনও চাপের নয়। অনুপ্রেরণার। ভালো খেললে সুনাম হবে। বেশি মানুষ চিনবেন। এর চেয়ে বড় পাওনা কিছু থাকতে পারে না।

বাংলাদেশ টেস্ট এখন ভালো খেলছে। সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চান লিটনরা। সংবাদমাধ্যমের সহযোগিতা প্রার্থনা করে লিটন বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলেছি। তবে তা এখন অতীত। সামনে তাকানো গুরুত্বপূর্ণ। পাকিস্তান সিরিজ নিয়ে এখন বেশি কথা না বললেই ভালো। খেলোয়াড় হিসেবে ওটা আমার কাছে অতীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+