IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম পেতে পারেন কয়েকজন তারকা, উইকেটকিপারের দৌড় জমজমাট

IND vs BAN: টেস্ট সিরিজের পরই ভারত তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ৬, ৯ ও ১২ অক্টোবর খেলাগুলি হবে যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে।

এই সিরিজের জন্য দল ঘোষণা চলতি সপ্তাহেই হতে পারে। ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক তারকাকে।

IND vs BAN

ঈশান কিষাণকে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশে রাখা হয়েছে। ফলে তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তনে আরও দেরি হবে বলেই মনে করা হচ্ছে। ঋষভ পন্থকে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হবে বলে বোর্ডসূত্রে খবর। এক নম্বর উইকেটকিপার হিসেবে থাকবেন সঞ্জু স্যামসন।

দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকার সম্ভাবনা বেশি বিদর্ভের জিতেশ শর্মার। পন্থের পাশাপাশি শুভমান গিল, জসপ্রীত বুমরাহকেও ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণে বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। লখনউয়ে ইরানি কাপ চলবে অক্টোবরের ১ থেকে ৫ তারিখ অবধি। সেই দলের অনেকেও টি২০ সিরিজে থাকছেন না বলেই খবর।

মনে করা হচ্ছে, জুলাইয়ে জিম্বাবোয়ে সফরের টি২০ দলে থাকা অনেকেই বাংলাদেশ সিরিজের দলে থাকতে পারেন। শুভমান গিলের জায়গায় অভিষেক শর্মাকে ফেরাতে পারেন নির্বাচকরা। গিলের সঙ্গে যশস্বী জয়সওয়ালকেও যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে কে সুযোগ পাবেন তা নিয়ে চর্চা চলছে।

কেন না, সেক্ষেত্রে ঋতুরাজ গায়কোয়াড়ের কথা ভাবা যেত। কিন্তু তিনি ৫ অক্টোবর ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন। এমন হতে পারে যশস্বী প্রথম ম্যাচটি খেললেন। বাকি দুটি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হলো এবং সুযোগ দেওয়া হলে ঋতুরাজকে।

হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবেও থাকবেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে। এ ছাড়াও দলে যাঁরা থাকতে পারেন তাঁরা হলেন রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, অর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডে, রবি বিষ্ণোই, হর্ষিত রানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+