দিন রাতের টেস্টের আগে ক্রাইম পার্টনার ধোনিকে মিস করছেন বিরাট কোহলি

ক্রিকেট কেরিয়ারে তাঁর ক্রাইম পার্টনার কে? ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফ্যানেদের কাছে জানতে চাইলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেট কেরিয়ারে তাঁর ক্রাইম পার্টনার কে? ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফ্যানেদের কাছে জানতে চাইলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বিরাটের পোস্ট

ইনস্টাগ্রাম পোস্টে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বিরাট। যেখানে পিছন থেকে ধোনিকে নীল জার্সি দেখা যাচ্ছে। ছবি দেখে বুঝে নিতে অসুবিধে হয় না, প্রস্তুতি শেষে বৃষ্টির ফাঁকে মাহির সঙ্গে মজার মুহূর্ত কাটাচ্ছেন কোহলি। এই ছবি পোস্ট করে ঘুরিয়ে ফ্যানেদের কাছে তাঁর সঙ্গে কোন ক্রিকেটার ক্রাইম পার্টনার হিসেবে ফিট করবেন জানতে চেয়েছেন!

 পোস্টে আর কী কী লিখেছেন বিরাট

পোস্টে আর কী কী লিখেছেন বিরাট

এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ঐ পোস্টে বিরাট ভক্তদের উত্তর দেওয়ার জন্য একটি ক্লু দিয়েছেন। যেখানে বিরাট লেখেন, 'ইনি কিন্তু দুই উইকেটের মাঝে খুচরো রান চুরি করার ক্ষেত্রে মাহির।' এরপরই বুঝে নিতে অসুবিধে হয় না দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা বলতে চেয়েছেন বিরাট।

ধোনিকে মিস করছেন কোহলি

ধোনিকে মিস করছেন কোহলি

কোহলির এই পোস্টটি পরে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সারাও ফেলেছে। কোহলি অনুরাগীদের অনেকেই ভারত অধিনায়কের এই পোস্টের পর লিখেছেন, 'ক্রিকেট মাঠে ধোনিকে কোহলি কতটা মিস করছেন, তা এই পোস্টই বলে দেয়।'

ধোনির অবসর নিয়ে জল্পনা

ধোনির অবসর নিয়ে জল্পনা

প্রসঙ্গত চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলেন ধোনি। এরপর আর মাহিকে কোনও ধরনের ফর্ম্যাটে ম্যাচ খেলতে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজগুলি থেকে নিজেকে সরিয়ে রাখেন ধোনি।

দিন রাতের টেস্টের আগে ধোনিকে তবে কি মিস করছেন বিরাট

এবার ২২ নভেম্বর শুক্রবার ইডেনে দিন রাতের টেস্ট খেলতে নামার আগে ধোনিকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন। গোলাপি বলে প্রথমবার দিন রাতের টেস্ট খেলতে নামার আগে ধোনিকে মিস করছেন, সেটাই এখন ঘুরিয়ে এভাবে বুঝিয়ে দিলেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+