IND vs BAN: অশ্বিন তিন উইকেট তুলে ছুঁলেন ওয়ালশকে, চেন্নাই টেস্টে বড় হারের মুখে বাংলাদেশ

IND vs BAN: চেন্নাই টেস্টে বড় জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত। যা পরিস্থিতি তাতে কাল টেস্টের চতুর্থ দিনও পুরো লাগবে না খেলা শেষ হওয়ার জন্য।

জয়ের জন্য ৫১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনে আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ চার উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে।

IND vs BAN

ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ১৪৯। এরপর শুভমান গিলের অপরাজিত ১১৯ ও ঋষভ পন্থের ১০৯ রানের দৌলতে ভারত ৬৪ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ফলে চতুর্থ দিন আর ৬ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত করে ফেলবে ভারত।

তিনে নেমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ রানে অপরাজিত আছেন। শাকিব আল হাসান অপরাজিত ১৪ বলে ৫ রানে। ওপেনার জাকির হাসান ৩৫ ও শাদমান ইসলাম ৩৫ রান করেন। মোমিনুল হক ও মুশফিকুর রহিম- দুজনেই ব্যক্তিগত ১৩ রানে অশ্বিনের শিকার। শাদমানকেও আউট করেন অশ্বিন।

প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরান করেছিলেন অশ্বিন। তবে প্রথম ইনিংসে ৪টি মেডেন-সহ ১৩ ওভারে ২৯ রান দিলেও কোনও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি ১৫ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রান খরচ করে অশ্বিন তিন উইকেট তুলে নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ২টি মেডেন-সহ ৭ ওভারে ১৮ রান দিয়ে জাকিরের উইকেট পান।

মুশফিকুর রহিমকে সাজঘরে ফিরিয়ে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় কোর্টনি ওয়ালশকে ছুঁয়ে ফেললেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের ওয়ালশের ১৩২টি টেস্টে ৫১৯ উইকেট রয়েছে। অশ্বিন ১০১তম টেস্টে ৫১৯তম শিকার ঝুলিতে পুরে ফেললেন।

টেস্টে সর্বাধিক ৮০০ উইকেট রয়েছে মুথাইয়া মুরলীধরনের। এরপর রয়েছেন যথাক্রমে শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৭০৪), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও নাথান লিয়ঁ (৫৩০)।

বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ৩৫৬ রানে। বুমরাহর বলে জাকিরের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন যশস্বী জয়সওয়াল। অশ্বিনের বলে শাদমানের দর্শনীয় ক্যাচ ধরেন গিল। মহম্মদ সিরাজ ১টি মেডেন-সহ ৩.২ ওভারে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি। আকাশ দীপ ৬ ওভার বল করেছেন, তিনিও ২০ রান খরচ করে উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা ৬ ওভারে ২৯ রান দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+