IND vs BAN: চেন্নাইয়ে উপর্যুপরি টেস্ট শতরানে সচিনকে ছুঁলেন অশ্বিন, ব্যবধান কমালেন ভেত্তোরির সঙ্গে

IND vs BAN: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। কেরিয়ারের ষষ্ঠ তথা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান হাঁকালেন নিজের শহরে।

এই শতরান তাঁকে সচিন তেন্ডুলকরের এক ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করতেও সাহায্য করল। কাল দ্বিতীয় দিনে অশ্বিন নামবেন টেস্টে নিজের সেরা ব্যক্তিগত স্কোর সুনিশ্চিত করার লক্ষ্যে।

IND vs BAN

অশ্বিন ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন। চিপকে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষবার খেলেছিলেন। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। তিন বছর পর সেই একই মাঠে ফের টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেন অশ্বিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অশ্বিন ২০২১ সালে খেলেছিলেন ১০৬ রানের ইনিংস। অশ্বিন ছাড়া একমাত্র সচিন তেন্ডুলকর চেন্নাইয়ে টানা দুই বা তার বেশি টেস্ট শতরান পেয়েছেন। সচিনের ক্ষেত্রে সংখ্যাটি তিন। ১৯৯৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫৫, ১৯৯৯-এ পাকিস্তানের বিরুদ্ধে ১৩৬ ও ২০০১-এ অজিদের বিরুদ্ধে সচিন ১২৬ করেন চিপকে।

ফলে দ্বিতীয় ভারতীয় হিসেবে অশ্বিন চিপকে টানা দুটি টেস্টে শতরান পেলেন। চেন্নাইয়ের মাঠে টেস্টে সবচেয়ে বেশি পাঁচটি শতরান রয়েছে সচিনের। সুনীল গাভাসকরের রয়েছে তিনটি। অশ্বিন চিপকে দ্বিতীয় শতরান সুনিশ্চিত করে রইলেন অ্যালান বর্ডার, কপিল দেব, দলীপ মেন্ডিস, বীরেন্দ্র শেহওয়াগ, অ্যান্ড্রু স্ট্রস ও গুন্ডাপ্পা বিশ্বনাথের সঙ্গে একাসনে।

টেস্টে কোনও মাঠে একাধিক শতরান ও একাধিকবার পাঁচ উইকেট দখলের নজির থাকা ক্রিকেটারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। অশ্বিন এদিন নিজের শহরে দ্বিতীয় টেস্ট শতরান পেলেন। চিপকে তিনি চারবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন। ইনিংসে সাত উইকেট ও ছয় উইকেট নেন একবার, ২ বার করে পাঁচ উইকেট।

আট নম্বরে নেমে চতুর্থ টেস্ট শতরান পেলেন অশ্বিন। আট বা তার নীচে নেমে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি, তাঁর পাঁচটি শতরান রয়েছে। অশ্বিন চলে এলেন তাঁর পরেই। অশ্বিন-জাদেজা জুটিতে এদিন উঠল ১৯৫ রান। টেস্টের প্রথম দিনে সপ্তম উইকেট বা তারও পরবর্তী উইকেটে জুটির নিরিখে এটিই সর্বাধিক রানের পার্টনারশিপ। অশ্বিন-জাদেজা জুটি ভেঙে দিল ২০০৯ সালে হ্যামিলটন টেস্টে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ভেত্তোরির যোগ করা ১৮৬ রানের রেকর্ডটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+