IND vs BAN: বিশ্বের প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি অশ্বিনের, ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পরিকল্পনা ভারতের

IND vs BAN: কানপুর টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টি ও আউটফিল্ড ভিজে থাকার কারণে একটা বলও খেলা হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে জয়ের পরিকল্পনা ভারতের।

এরই ফাঁকে রবিচন্দ্রন অশ্বিন কানপুরে গড়ে ফেললেন এক অবিস্মরণীয় কীর্তি। বিশ্বের প্রথম বোলার হিসেবে।

IND vs BAN

বাংলাদেশের প্রথম ইনিংসে অশ্বিন ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৫ রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন। টেস্টের প্রথম দিন তিনি তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্তর উইকেট। আজ অশ্বিনের শিকার হলেন শাকিব আল হাসান। ১৭ বলে ৯ রান করে অশ্বিনের বলে সিরাজের হাতে ক্য়াচ দেন শাকিব।

শাকিবকে ফেরানোর সঙ্গে সঙ্গেই চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের উইকেট-সংখ্যা দাঁড়াল ৫০। ২০২৩ থেকে ২০২৫ অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে সবচেয়ে বেশি ৫১টি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের। তাঁর পরেই অশ্বিন।

তবে অশ্বিনের এবার ৫০তম উইকেট দখলে বিশেষত্ব একটাই, তিনিই হলেন বিশ্বের প্রথম বোলার যাঁর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি সংস্করণ বা প্রতিটি চক্রে অন্তত ৫০টি উইকেট দখলে নেওয়ার নজির রয়েছে। এই মুহূর্তে বিশ্বের টেস্ট বোলারদের মধ্যেও ১ নম্বরে রয়েছেন অশ্বিন।

২০১৯ থেকে ২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪টি টেস্টে অশ্বিন ৭১টি উইকেট নিয়েছিলেন। ২০২১ থেকে ২০২৩ অবধি ১৩ টেস্টে নেন ৬১ উইকেট। এবার এখনও অবধি ৫০। সামনে ভারতের আরও ৮টি টেস্ট রয়েছে। তার মধ্যে তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে। ফলে ৭১ সংখ্যাটিও টপকে যেতেই পারেন অশ্বিন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অশ্বিন আপাতত দুই নম্বরে। অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁর রয়েছে ১৮৭টি শিকার। অশ্বিনের আপাতত ১৮২। ভারত-বাংলাদেশ টেস্টে জাহির খানের সর্বাধিক ৩১টি উইকেট দখলের কীর্তি স্পর্শ করে ফেলেছেন অশ্বিন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এক উইকেট পেলেই জাহিরকে পিছনে ফেলে আরেকটি মাইলস্টোন গড়বেন তিনি।

বাংলাদেশের ২৩৩ রানের জবাবে এই প্রতিবেদন লেখা অবধি ভারতের স্কোর ২০ ওভারে চার উইকেটে ১৬২ রান। ৩ ওভারে ৫০, ১০.১ ওভারে ১০০ ও ১৮.২ ওভারে দেড়শো রানে পৌঁছে যায় ভারত। যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, রোহিত শর্মা ১১ বলে ২৩, শুভমান গিল ৩৬ বলে ৩৯ ও ঋষভ পন্থ ১১ বলে ৯ রান করে আউট হন।

শাকিব আল হাসান গিল ও পন্থকে আউট করেছেন। সম্ভবত এটিই শাকিবের শেষ টেস্ট। কাল টেস্টের শেষ দিন। ভারত ঝোড়ো রান তুলে দ্বিতীয় ইনিংসে দ্রুত অল আউট করার লক্ষ্য নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে মরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+