IND vs BAN: রবীন্দ্র-রবিচন্দ্রন জুটির আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল ভারত, জাদেজার কীর্তি ছুঁলেন অশ্বিন

IND vs BAN: চেন্নাই টেস্টে ভারতীয় দল ঘুরে দাঁড়াল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটি ভর করে। ইতিমধ্যেই দুজন অর্ধশতরান হাঁকিয়েছেন। অশ্বিন এগিয়ে চলেছেন হোম গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শতরানের দিকে।

ইতিমধ্যেই ব্যাটিং করতে গিয়ে অশ্বিন এদিন জাদেজার কীর্তি স্পর্শ করলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ হাজার রান ও ১০০ উইকেট থাকা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় হিসেবে নাম লিখিয়ে।

IND vs BAN -

চেন্নাই টেস্টের প্রথম দিনে প্রথম দুটি সেশনে বাংলাদেশ তিনটি করে উইকেট তুলেছিল। কিন্তু তৃতীয় সেশনে পুরোটাই দাপট ভারতের। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বাংলাদেশ দলের স্পনসর রবি-র নাম লেখা রয়েছে জার্সির সামনে। সেই বাংলাদেশ দলকেই এবার ম্যাচ থেকে ছিটকে দিতে ভূমিকা নিচ্ছেন ভারতের দুই 'রবি'।

৪২.২ ওভারে ১৪৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছিল ভারত। লোকেশ রাহুল আউট হওয়ার পর নামেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের ব্যাটিং অর্ডারের সাত ও আট নম্বর ব্যাটারের জুটিতে ইতিমধ্যেই শতাধিক রান যোগ হয়েছে। অশ্বিন ও জাদেজা হাঁকিয়েছেন অর্ধশতরান।

জাদেজার থেকেও আগ্রাসী মেজাজে শুরু করেন অশ্বিন। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স- এই মন্ত্রেই দলের চাপ কাটালেন অভিজ্ঞ দুই তারকা। অশ্বিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৫৮ বলে। জাদেজার লেগেছে ৭৩ বল। অশ্বিন ২০২১ সালে চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন। আজ সেঞ্চুরি করলে হোম গ্রাউন্ডে তিনি দ্বিতীয় টেস্ট শতরান পাবেন।

আজ ৫২ রান করার সঙ্গে সঙ্গেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের ১ হাজার রান পূর্ণ হয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর উইকেট-সংখ্যা ১৭৪। এই মুহূর্তে টেস্টে বিশ্বের এক নম্বর বোলার অশ্বিন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০০ রান ও ১০০ উইকেটের ক্লাবে প্রথম যোগ দেন জাদেজা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ জন বোলারের ১০০ বা তার বেশি উইকেট রয়েছে। কিন্তু তাঁদের মধ্যে জাদেজা ও অশ্বিন বাদে আর কারও ব্যাট হাতে ১ হাজার রান নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নাথান লিয়ঁর সর্বাধিক ১৮৭ উইকেট রয়েছে। বাংলাদেশ সিরিজে ১৪ উইকেট নিলে সেই রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন।

এ ছাড়া যদি ইনিংসে অশ্বিন পাঁচ উইকেট নেন তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইনিংসে অন্তত পাঁচ উইকেট দখল করবেন ১১ বার। যে নজির তিনি গড়বেন প্রথম ক্রিকেটার হিসেবে। টেস্টে কোর্টনি ওয়ালশের ৫১৯ উইকেট দখলের কীর্তি টপকাতে অশ্বিনের দরকার চারটি শিকার। ১৫ উইকেট নিলে টপকাবেন নাথান লিয়ঁর ৫৩০ উইকেট দখলের কীর্তি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে সবচেয়ে বেশি ৫১টি উইকেট রয়েছে জশ হ্যাজলউডের। সেই রেকর্ড নিজের দখলে নিতে অশ্বিনের দরকার ১০ শিকার। ভারত-বাংলাদেশ টেস্টে জাহির খানের ৩১ উইকেট রয়েছে। ৯ উইকেট পেলে সেই কীর্তি ভেঙে অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতের সফলতম বোলার হয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+