IND vs BAN: বিরাটের ব্যাটে জোড়া ছক্কায় নজির আকাশ দীপের, উপভোগ করলেন রোহিত-কোহলি
IND vs BAN: বলের পাশাপাশি ব্যাট হাতেও ভরসা দিচ্ছেন আকাশ দীপ। বাংলার এই ক্রিকেটার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ।
আকাশ দীপকে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ব্যাটও উপহার দিয়েছেন কোহলি। আজ কানপুরে সেই ব্যাটেই খেল দেখালেন বটে আকাশ দীপ।

৩৩.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত ১ রানে বোল্ড হন শাকিব আল হাসানের বলে। ভারত তখন ঝোড়ো গতিতে রান তুলে ডিক্লেয়ারের দিকে এগিয়ে চলেছে। যাতে কয়েক ওভার বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে খেলিয়ে দ্রুত উইকেট তুলে চাপে ফেলা যায়।
অশ্বিন আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৭২। এই সময় ব্যাট করতে নামেন আকাশ দীপ। শাকিবের প্রথম বলে রান নিতে পারেননি। এর পরের দুই বলে দুটি ছক্কা হাঁকান। দ্বিতীয় ছয়টি ছিল প্রথমটির তুলনায় বড়। ডিপ মিড উইকেট বাউন্ডারি পার করে দেয় আকাশের বিশাল ছক্কা।
Akashdeep 😭🔥 pic.twitter.com/NdP1ouSuBT
— ನಿಶಾಂತ್ 🍁⁴⁵ (@Loyalyuvifan_) September 30, 2024
আকাশের এই ধুন্ধুমার ব্যাটিং রোহিতের যে ভালো লেগেছে তা পরিষ্কার হয়ে যায় তাঁর অভিব্যক্তিতেই। রোহিতকে হাসতেও দেখা যায়। তাঁর কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়ে আকাশকে পরপর দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকাতে দেখে উচ্ছ্বসিত হন বিরাট কোহলিও, তা ধরা পড়ে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায়।
Captain Rohit Sharma's reaction on Akashdeep's 2 consecutive sixes. 😂👌🏼 pic.twitter.com/5NcqDEpzcW
— Vishal. (@SPORTYVISHAL) September 30, 2024
Akash Deep using Virat Kohli's bat and hit Six and look at King Kohli's priceless reactions. ❤️👌 pic.twitter.com/r0DkqGsgXH
— Tanuj Singh (@ImTanujSingh) September 30, 2024
৩৪.৪ ওভারে আকাশ দীপ আউট হলে ভারতের নবম উইকেটের পতন ঘটে। তখনই রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দেন ২৮৫ রানে। আকাশ মেহিদি হাসান মিরাজের বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ দেন। তিনি ৫ বলে ১২ রান করেছেন। স্ট্রাইক রেট ২৪০। যা ভারতীয় ইনিংসে সব ব্যাটারদের চেয়ে বেশি!
আকাশ প্রথম ইনিংসে ৬টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৩ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন। ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলামকে আউট করেছিলেন কানপুর টেস্টের প্রথম দিনেই। দ্বিতীয় ইনিংসে ২টি মেডেন-সহ ৩ ওভারে ৪ রান দিয়েছেন উইকেট পাননি।












Click it and Unblock the Notifications