ছুটি শেষ, ক্রিকেটে ফিরছেন বিরাট! ভারত বাংলাদেশ প্রথম টেস্ট কোথায়? দল কী, সব তথ্য একনজরে

ছুটি শেষ! ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে ইন্দোরে বিরাটের লক্ষ্য মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

ছুটি শেষ! ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে ইন্দোরে বিরাটের লক্ষ্য মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলে মোট ৫ টেস্টে জয়ী হয়ে ২৪০ পয়েন্ট নিয়ে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে রয়েছে বিরাটের ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এবার সেই শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামবে টেস্টের এক নম্বর দল।

কোথায় ম্যাচ

কোথায় ম্যাচ

১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে।

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

প্রথমেই যে নামটা থাকবে কুলদীপ যাদব। কাঁধের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। সেই চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে চলেছেন কুলদীপ যাদব।

সুযোগের অপেক্ষায় শুভমান

সুযোগের অপেক্ষায় শুভমান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পনেরো জনের দলে থাকলেও তিন ম্যাচের সিরিজের একটিতেও সুযোগ পাননি শুভমান। এবার বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তরুণ তুর্কি।

বাদ শাহবাজ নাদিম

বাদ শাহবাজ নাদিম

কুলদীপের চোটের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দল ঢুকে প্রথম একাদশে খেলেছিলেন নাদিম। বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য সিরিজে নেই এই ক্রিকেটার। দুই ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ৪ উইকেট।

নজরে রোহিত

নজরে রোহিত

অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন। এবার রোল বদল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ধারাবাহিকতা দেখানোর পালা।টেস্ট সিরিজে নজরে থাকবেন হিটম্যান। ভুলে গেলে চলবে না ইডেনেই টেস্ট অভিষেক হিটম্যানের।

রোহিতের কেরিয়ারে সবচেয়ে পয়া কলকাতার এই মাঠ। এখানেই এবার ভারতের প্রথম দিন রাতের টেস্ট। সিরিজের সেই ম্যাচে হিটম্যান ব্যাট হাতে কেমন জলে ওঠেন, নজরে থাকবেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দল

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দল

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা(উইকেটকিপার) রবীন্দ্র জাদেজা, অশ্বিন, কুলদীপ, মহম্মদ শামি,উমেশ, ইশান্ত, শুভমান গিল, ঋষভ পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+