IND vs AUS World Cup Final 2023: ভারতে পরবর্তী আইসিসি ইভেন্টে কবে হবে আবার? রোহিত-বিরাটরা সুযোগ পাবেন খেলার?

শেষ হল আইসিসি একদিনের বিশ্বকাপ। ৪৫ দিনের টান টা‌ন লড়াই শেষ। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা ভারত শেষ ম্যাচেই হারের মুখ দেখল। বিশ্বকাপে বাজিমাত অস্ট্রেলিয়ার। ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলল অজিরা। ট্রফির স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া ফাইনালে ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখিয়ে দিলেন প্যাট কামিন্সরা। আর চোকার্স হয়েই থাকতে হল ভারতকে।

এক বিশ্বকাপ শেষে আরও এক বিশ্বকাপের প্রতীক্ষা শুরু। ২০১৬ সালের পর চলতি বছরে ভারতের মাটিতে বসেছিল আইসিসি ইভেন্টের আসর। এর পরের আইসিসি ইভেন্ট কবে বসবে ভারতের মাটিতে? আবার কী বিশ্বকাপ জয়ের সুযোগ পাবেন কোহলির-রোহিত-শামিরা? আগামী কয়েকটি আইসিসি ইভেন্টের বিষয়ে খুঁটি নাটি তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 IND vs AUS World Cup Final 2023

একদিনের বিশ্বকাপের আগামী বছর ২০২৪ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে এই টুর্নামেন্টের আসর। মার্কিন মুলুকে প্রথমবার আইসিসি ইভেন্টের আসর। ফলে ভারতের পরের বড় ট্রফি জয়ের সুযোগ রয়েছে আট মাস বাদেই।

২০২৫ সালে ফেব্র্রয়ারি মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।আয়োজক হিসেবে সরকারিভাবে নাম রয়েছে পাকিস্তানের। ফলে ভারতের খেলা নিয়ে যে অনেক জলঘোলা হবে তা বলাই বাহূল্য। যদি শেষ পর্যন্ত পাক ভূমিতে চ্যাম্পিয়্ন্স ট্রফির আসর বসে, তাহলে ১৯৯৬ সালের বিশ্বকাপের পর আইসিসির কোনও ইভেন্ট হবে পাকিস্তানে।

ভারতের মাটিতে পরবর্তী আইসিসির ইভেন্ট হবে তিন বছর পরে ২০২৬ সালে। ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ বসতে চলেছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং জিম্বাবোয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+