IND vs AUS World Cup Final 2023: কুড়ি বছর পর সচিন হলেন কোহলি! এক নজরে দেখে নিন বিশ্বকাপে সেরাদের তালিকা

মোতেরাতে ম্যাচ শেষের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল কিছু পুরস্কার বিজয়ীর নাম। ফলাফল যাই হোক কেন ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগেই বেশ কিছু বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল। সর্বোচ্চ রান সংগ্রকারী থেকে সর্বোচ্চ স্কোর এমনকি সেরা স্ট্রাইকরেটও চূড়ান্ত হয়ে গিয়েছিল ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগেই। ম্যাচ শেষে হল শুধু সরকারি ঘোষণা। কারা রয়েছেন এই তালিকায়, দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে।

চলতি বিশ্বকাপের সর্বোত্ত রানসংগ্রহকারী হতে চলেছে বিরাট কোহলি। ১১ ম্যাচ শেষে কোহলির রান ৭৬৫। প্রথম দিকে রাচিন রবীন্দ্র পরে ডি কক প্রবলভাবে লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন কিং কোহলি। তাঁর ‌নামের পাশে যেমন রয়েছে ৭৬৫ রান সঙ্গে তিনটি শতরান। শেষ ম্যাচে করেছেন ৫৪ রান। ফলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হলেন কোহলি।

IND vs AUS World Cup Final 2023:

২০০৩ সা‌লে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন সচিন। এবারও তারই পুনরাবৃত্তি হল ২০২৩ সালে এসেও। কাপ না পেলেও টুর্নামেন্টের সেরা হলেন কোহলি। এখানেই শেষ নয় ব্যাটিং গড়েও শীর্ষে কোহলি। বিশ্বকাপে তাঁর ব্যাটিং গড় ৯৫.৬২। সর্বাধিক ৬৮টি চার মেরেছেন। বিশ্বকাপে ছয়টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়াও একটি উইকেট তাঁর দখলে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল করে একটি উইকেটও পান।

বিশ্বকাপে সর্বাধিক ৩১টি ছক্কা মেরেছেন রোহিত শর্মা, সেরা স্ট্রাইক রেট রিস টপলির। ১৭৭.৭৭।একটি ম্যাচে সর্বোচ্চ রান করার নিরিখে শীর্ষে ম্যাক্সওয়েল। আফগানদের বিরুদ্ধে অপরাজিত ২০১ রান করেন।

অন্যদিকে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।তবে সেরা বোলিং গড়ে এক নম্বরে আছেন রোহিত। তাঁর গড় ৭.০০। শতরান করে, ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে ম্যাচের সেরা হলেন ট্রাভিড হেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+