IND vs AUS World Cup Final 2023:বিরল রেকর্ডের সামনে বিরাট-অশ্বিন, এমন নজির কোনও ভারতীয়ের নেই

তৃতীয়বার বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারত। ২০১১ সালের পর আবার ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপের মেগা ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। মাঝের দুটি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় ভারতকে। এবার শেষ চারের গণ্ডি ছাড়িয়ে কাপজয়ের শেষ ল্যাপে ভারত। টিম ইন্ডিয়ার সামনে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি অন্যদিকে বিরল রেকর্ডের সামনে বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বি‌ন।

রবিবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই কপিল দেব- মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একইভাবে উচ্চারিত হবে রোহিত শর্মার নাম। বিশ্বকাপজয়ী অধিনায়কদের তালিকাতে ঢুকে পড়বেন হিটম্যানও। তবে ফাইনাল ম্যাচ জিততে পারলে অনন্য রেকর্ড গড়বেন দুই ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি এবং আর অশ্বিন। যা ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

 IND vs AUS World Cup Final 2023

আজকের ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবেন কোহ‌লি এবং অশ্বিন। এরআগে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলে‌ন এই দুই ক্রিকেটার। রবিবার ফাইনা‌ল জিতলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অশ্বিন-কোহলিই হবে প্রথম ক্রিকেটার যারা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবেন। ভারত প্রথমবার বিশ্বকাপ জেতে ১৯৮৩ সালে, এরপর ২৮ বছর অপেক্ষা করতে হয় ভারতকে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জয়ের জন্য।

কিন্তু এবার ব্যবধান কমেছে। ১২ বছর পরই বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ২০১১ সালের দলের দুই তরুণ সদস্য বর্তমানে ভারতের সিনিয়র ক্রিকেটার। কোহলি সেই ম্যাচে ব্যাট হাতে বড় রান করতে পারেন‌নি। এবার সেই আক্ষেপ মেটানোর পালা কোহলির সামনে। কারণ তিনিই যে এই দলের মূল নিউক্লিয়াস। ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি সহ ৭১১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ফাইনারল ম্যাচেও তাঁর ব্যাট থকে বড় রানের প্রত্যাশায় গোটা দেশ।

বিশ্বকাপের দলে প্রথমদিকে সুযোগ না পেলে অক্ষর প্যাটেলের চোট অশ্বিনের দরজা খুলে দিয়েছে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছে তামিল অফ স্পিনারকে। ফাইনালে মোতেরার পিচে অশ্বিনকে খেলানো হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে অশ্বিনকে খেলালে তা হবে বড় চমক।

অন্যদিকে, বর্তমান অস্ট্রেলিয়া দলেরও একাধিক ক্রিকেটারের সামনে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। বর্তমান দলের বেশ কয়েকজন সদস্য আছেন যারা ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়াও আছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, হ্যাজেলউড, মিচেল স্টার্ক। ফলে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকবে অজিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+