IND vs AUS World Cup Final 2023: বিশ সাল বাদ, সচিন-সৌরভদের পার্ট টু বিরাট-রোহিতরা, দেখে নিন মি‌ল গুলি

২০০৩ থেকে ২০২৩, এক কথায় বিশ সাল বাদ। মাঝে ব্যবধান দুই দশকের। কিন্তু ক্রিকেট যেন মুছে দি‌ল সময়ের ব্যবধান‌ এক লহমায়। আবার বছর কুড়ি পর একদিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সময়ের ব্যবধান থাকলেও দুই দলের মধ্যেই রয়েছে একাধিক মিল।সেদিনের সৌরভই যেন আজকের রোহিত, কোহলি রূপে আর্বিভূত হয়েছে‌ন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি যেন কেএল রাহুলই।

নিছক কল্পনার কোনও বিষয় নয়, দুই ভারতীয় দলের মধ্যেই মিল রয়েছে বেশকিছু। ২০০৩ সালে প্রথমবার বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবারও বিশ্বকাপে প্রথম অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে সৌরভের একাধিক রেকর্ড ভেঙেছেন। দলকে ফাইনালে তুলে সৌভের সঙ্গে একবিন্দুতে দাঁড়িয়ে আছেন হিটম্যান। রবিবার দাদাকে ছাপিয়ে যাওয়ার পালা।

 IND vs AUS World Cup Final 2023:

এবার সচিন-কোহলির মধ্যে মিল দেখে নেওয়া যাক। ২০ বছর আগে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় ১ নম্বরে থেকেই ফাইনাল খেলতে ‌নেমেছিলেন সচিন। এবার তাঁর উত্তরসূরি বিরাট কোহ‌লিও একই জায়গায় অবস্থান করছে‌ন। তিনটি শতরান সহ বিরাটের ব্যাট থেকে এসেছে ৭১১ রান। ইতিমধ্যেই সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে ৫০ করেছেন। রবিবার মেগা ফাইনালে আরও একাধিক মাইলস্টোনের হাতছানি কোহলির সামনে‌।

শুধু নামে নয় মিল আছে দুই রাহুলের মধ্যে ভূমিকাতেও। ২০০৩ সালে স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক নয় সৌরভ দ্রাবিড়কেই কিপার হিসাবে খেলিয়ে ছিলেন অতিরিক্ত বোলার ব্যবহার করার জন্য। কাকতালীয় ভাবে পন্থের চোটের জন্য এবার বিশ্বকাপে উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন কেএ রাহুল। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্সের পর দাস্তানা হাতেও নিজের ভুমিকা সফলভাবে পালন করে রাহুল মনে করাচ্ছেন ২০০৩ সালের দ্রাবিড়কেই।

বিশ্বকাপের মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। এবার সেই স্বপ্নপূরণের দুয়ারে টিম ইন্ডিয়া। কাট টু ২০২৩, এবারও ভারতের সাম‌নে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। ইতিহাস হয়ত এভাবেই ফিরে আসে। এবার ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রোহিত-বিরাটদের সামনে বদলা নেওয়ার সঙ্গেই বৃত্ত পূরণের সুযোগ।

২০২৩ বিশ্বকাপের ভারতের দলগত পরিসংখ্যান আবার ঠিক উল্টো। ১০টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে ভারত, ৮টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া।গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারায় অস্ট্রেলিয়াকে। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারত। মাঝে সময়ের ব্যবধান ৭৫৬৪ দিন, বদলার অপেক্ষায় গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+