IND vs AUS World Cup Final 2023:রানের শীর্ষে রোহিতই! ফাইনালে বড় রান করতে ব্যর্থ হলেও রেকর্ড গড়লেন হিটম্যান
বিশ্বকাপ ফাইনালে শুধু অধিনায়ক রোহিতকে নিয়ে নয়, একইসঙ্গে ব্যাটসম্যান হিসাবেও তাঁর থেকে ছিল বড় রানের প্রত্যাশা। বিগত ম্যাচগুলির মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনাল ম্যাচেও শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হিটম্যান। কিন্তু মোতেরার নীল সমুদ্রে সেই ঝড় দীর্ঘস্থায়ী হল না। ৪৭ রান করেই আউট হলেন ভারত অধিনায়ক। বড় রানের প্রত্যাশা পূরণ করতে এই ম্যাচেও ব্যর্থ হলেন রোহিত।
স্কোরবোর্ডে বড় রান তোলার কথা টস করার সময়ই জানিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু শুরুতেই চার রানে আউট হলেন শুভমান গিল। বিশ্বকাপে তাঁর থেকে অনেক বেশি প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হলেন তরুণ তুর্কি। এরপর ৪৭ রানে ম্যাক্সওয়েলের বলে ফিরলেন রোহিত। দুরন্ত ক্যাচ তালুবন্দি করলেন হেড। বড় রান না পেলেও ফাইনালের মঞ্চে রেকর্ড গড়েই মাঠ ছাড়লেন।

তবে ২০২৩ সালে রোহিত শর্মা সেই রেকর্ড ভাঙলেন। ১১ ম্যাচ শেষে রোহিত করেছেন ৫৯৭ রান। এরমধ্যে একটি ম্যাচে শতরানও আছে তাঁর ব্যাটে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হিটম্যান।
বিশ্বকাপের ১১ ম্যাচে কেমন পারফরম্যান্স করেলন ব্যাটসম্যান রোহিত? বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খাতার খোলার আগেই আউট হয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অবশ্য ৮৪ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৮৬ রান।চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন ৪৮ রান।
পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট থেকে এসেছিল ৪৬ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৮৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৪ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ৪০ রান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন ৬১ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে করেছিলেন ৪৭ রান। ফাইনালে ফের ৪৭ রানেই আউট হলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications