IND vs AUS World Cup Final 2023:কঠিন সময়ে পবনপুত্রের স্মরণে মোতেরা,গ্যালারিতে হনুমান চালিশার পাঠের ভিডিও দেখুন
১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শোনা গিয়েছিল জয় শ্রী রাম ধ্বনি। যা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার ফাইনালে ম্যাচে লক্ষাধিক দর্শক একসঙ্গে পাঠ করলেন হনুমান চালিশা। ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামের সাউন্ড স্টিটেমে বেজে উঠল হনুমান চালিশার মন্ত্র। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ ঘিরে গুজরাতের রাজধানী শহরে ছিল উন্মাদনা তুঙ্গে। ১ লক্ষ ৩২ হাজারের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।১২ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপের ফাইনাল। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ ঘটেছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে। মাঠে খেলছেন বিরাট-প্যাট কামিন্সরা। সেই সঙ্গে মোতেরার গ্যালারি যেন নীল সমুদ্র। গোটা স্টেডিয়ামে যেদিকেই চোখ পড়ছেসই শুধু নীল আর নীল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ টিমের এয়ার শো-সহ বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত দেখা যায়। মাঠের ভেতরে অনুরাগীদের হনুমান চালিশা যপ করা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। একসঙ্গে দেড় লক্ষ মানুষকে হনুমান চালিশা অনুরাগীদের মধ্যেই কেউ কেউ আবার 'ভারাত মাতা কী জয়' বলে চিত্কার করছেন।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দল চাপে পড়তেই বজরংবলীর স্মরণ নিলেন দর্শকরা। ভারত ২৪০ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই তিন অজি ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরেছে।
Hanuman Chalisa 🔥🔥 Outside Narendra Modi Stadium for the World Cup Final 🏆🏆#INDvAUS #MSDhoni #DoltTibara #Ahmedabad #WorldcupFinal #Formula1 #IndiaVsAustralia #MissUniverso2023 #Shami #Modi #ViratKohli𓃵 #RohithSharma𓃵 #INDvAUS #INDvAUSFinal #Worldcupfinal2023 pic.twitter.com/mngHHT6cN8
— Rohit Sharma 45💙 (@IsChoudhary007) November 19, 2023
এরআগে ভারত পাক ম্যাচের দিনও সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে ম্যাচের মধ্যেই স্টেডিয়ামে বাজছে জয় শ্রীরাম গান। সেই গানে গলা মেলাচ্ছেন স্টেডিয়ামের লক্ষাধিক দর্শক। অনেকেই সমাজমাধ্যমে লিখেছেন জয় শ্রী রাম ধ্বনিতেই কেঁপে গেল পাকিস্তান দল। ফলে ভালো শুরু করেও স্কোরবোর্ডে বড় রান তুললে তাঁরা ব্যর্থ হলেন।
ভারত পাক ম্যাচে শুধু জয় শ্রী রামের গানই হয়নি। 'বন্দেমাতরম' থেকে '৮৩ ছবির 'লেহেরা দো'-সহ বিভিন্ন দেশাত্মবোধক গানও স্টেডিয়ামে শোনা যায়। এই ম্যাচে জয় শ্রী রাম ধ্বনি শুনতে পাওয়া না গেলেও বজরংবলীর স্মরণ নিলেন দর্শকরা।












Click it and Unblock the Notifications