IND vs AUS World Cup Final 2023: বিশ্বকাপে শাহি-বুমরাহের নতুন রেকর্ড, সর্বোচ্চ উইকেটশিকারীর দৌঁড়ে এগিয়ে কে?

ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বরাবরই বেশি। কিন্তু বিগত কয়েক বছরে সেই ধারাকে পাল্টে দিয়েছেন শামি-বুমরাহ-সিরাজরা। চলতি বিশ্বকাপে ভারতীয় বোলারদের আসামান্যন পারফরম্যান্স। শামি ইতিমধ্যেই একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট থেকে এক ম্যাচে সাত উইকেট, একাধিক মাইলফলক ষামির নামের পাশে। ফাইনালের মঞ্চে আরও একটি রেকর্ড গড়লেন শামি-বুমরাহ জুটি।

এই প্রথমবার বিশ্বকাপে দুই ভারতীয় বোলারই ২০ উইকেট পেলেন। শামি আগেই ২০ উইকেট পেয়েছিলেন, এই ম্যাচে দুই শুরুতেই পেয়ে ২০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন বুমরাহওরানতাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শামি। ৩ বলে ৭ রান করে কোহলির ক্যাচ হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার।

IND vs AUS World Cup Final 2023

পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। ১৫ বলে ১৫ রান করা মিচেল মার্শকে ফেরান, এটা ছিল তাঁর চলতি ম্যাচে প্রথম উইকেট। সপ্তম ওভারের শেষ বলে ফের আঘাত হানেন বুমরাহ। স্টিভ স্মিথকে ফেরান এলবিতে। ৯ বলে ৪ রান করে যান স্মিথ।এরআগে কখনও এক বিশ্বকাপে দু‌ই ভারতীয় বোলার ২০টি করে উইকেট সংগ্রহ করতে পারেননি।

চলতি বিশ্বকাপে ১১টি ম্যাচই খেলেছেন বুমরাহ। অন্যদিকে শামি খেলেছেন সাতটি ম্যাচ।এই বিশ্বকাপে শামি তার থেকে বেশ কিছুটা পরে খেলা শুরু করেছেন। কিন্তু তারপর এই উইকেট শিকারের দিক দিয়ে তাকে টপকে গিয়েছেন বাংলার হয়ে খেলা এই পেসার। শামির এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেললেন।২৪ উইকেট ‌নিয়ে তিনিই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীর দৌড়ে এক নম্বরে রয়েছে‌ন।

বুমরাহ এর আগে কেবলমাত্র একটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। কিন্তু সেখানে তিনি ২০ উইকেটের গন্ডি ছুঁতে পারেননি। তবে এবার ফাইনালে দ্রুত ২ উইকেটে নিয়ে তিনি সেই কাজটা করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+