IND vs AUS World Cup Final 2023: বছর কুড়ি পর, বদলার ম্যাচে অজিদের কীর্তি ছোঁয়ার হাতছানি রোহিতদের সামনে
প্রতীক্ষার অবসান, অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ক্রিকেটের বিশ্বযুদ্ধের সমাপ্তি আজ। মোতেরার মহারণে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ সাল বাদ আবার বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি দুই দেশ। একটি দলের কাছে ১২ বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের হাতছানি, অন্যদলের কাছে ডাবল হ্যাটট্রিকের সুযোগ।ছট পুজোর দিনে উত্তেজনার সব মশলা মজুত সবরমতীর তীরে।
রবিবার মেগা ফাইনাল ঘিরে উঠে আসছে আরও একটা শব্দ। বদলা। ২০০৩ সালে সৌরভের টিম ইন্ডিয়া ফাইনালে উঠেও হেরেছিল অপ্রতিরোধ্য অজিদের কাছে। এবার রোহিতদের কাঁধে সেই বদলা নেওয়ার সুযোগ। ২০০৩ এবং ২০২৩, শুধু সংখ্যাগত দিক থেকেই নয় আরও বেশ কিছুক্ষেত্রে মিল রয়েছে দুই ফাইনাল ম্যাচের।

কাট টু ২০২৩, এবারও ভারতের সামনে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। ইতিহাস হয়ত এভাবেই ফিরে আসে। এবার ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রোহিত-বিরাটদের সামনে বদলা নেওয়ার সঙ্গেই বৃত্ত পূরণের সুযোগ। ২০০৩ সালের দলের ক্রিকেটার বর্তমানে ভারতীয় দলের কোচ, তারউপর মাএ উপস্থিত থাকবেন সৌরভ-সচিনর মতো ২০০৩ সালের দলের সেনানীরা। ফলে তাদের সামনেই বদলা নেওয়ার সুযোগ থাকছে বর্তমান ভারতীয় দলের।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। কিন্তু পন্টিং-মার্টিনদের ব্যাটিং দাপটে ৫০ ওভার শেষে ৩৫৯ রান তোলে অজিরা।জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অল আউট হয়ে যায় ভারত। ব্রেট লি-দের দাপটে ভারতের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ হয়। ২০০৩ সালের মতোই বর্তমান ভারতীয় দলও অপ্রতিরোধ্য। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ফলে অজিদের বিরুদ্ধে অনেক হিসাব নিষেক বাকি আছে। তার উপর চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সদের কাছে হারের স্মৃতি এখনও দগদগে। ফলে সেই বদলাও নিতে হবে রোহিতদের। এবার সেই স্বপ্নপূরণের দুয়ারে টিম ইন্ডিয়া। আশায় গোটা দেশ।












Click it and Unblock the Notifications