IND vs AUS World Cup Final 2023:চলতি বিশ্বকাপে প্রথমবার হল এমন কাণ্ড, রেকর্ড অক্ষত থাকল না ভারতের
১ থেকে ১০ পেরিয়ে এল ১১। বিগত ১০টি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে কেঁপে গিয়েছিল বিপক্ষ দলের বোলাররা। কিন্তু ফাইনালে এসে প্যাট কামিন্সরা পাল্টা চাপে ফেলে দিলেন রোহিত শর্মাদের। গ্রুপ পর্বের সঙ্গে নক আউটের পার্থক্য বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে প্রথমবার ভারতকে ভারতকে অল আউট করার কৃতিত্বও অর্জন করলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সরা।
এরআগে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচেই ভারতের সব উইকেট ফেলতে পারেনি কোনও দল। এমনকি গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াও না। কিন্তু প্রথমবার চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইনআপে পুরো ধস নামাতে পারল। এই ম্যাচেই প্রথমবার ভারতের অল উইকেট পড়ল।

বিশ্বকাপে ফাইনালে বড় স্কোর করতে পারল না টিম ইন্ডিয়া। ৫০ ওভার ২৪০ রানে অলআউট হয়ে গেলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে কেএল রাহুল। এছাড়া ৫৪ রান বিরাট কোহলি ও ৪৭ রান করেন রোহিত শর্মা। কিন্তু বড় মঞ্চে বড় রান করতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক তিনটি, হ্যাজেলউড ও কামিন্স দুটি করে উইকেট নেন।
এই বিশ্বকাপে ১১ ম্যাচে কোহলির সংগ্রহ ৭৬৫ রান। একটা বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে আগেই সচিন তেণ্ডুলকরকে পেরিয়ে গিয়েছিলেন কোহলি। আর এদিন যেন ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন। কিন্তু দলের স্বার্থে যে তাঁকে লড়াইটা চালিয়ে যেতে হত। মাটি কামড়ে পড়ে থেকে বড় ইনিংস করতে হত। সেই আক্ষেপই যেন যাচ্ছে না কোহলির।
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে আফগানদের হারায় ৮ উইকেটে।তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। চতুর্থ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৫৬ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত।
নিউজিল্যান্ডের দেওয়া ২৭৪ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়ে ভারতীয় ব্যাটিং। ৫০ ওভারে ২২৯ তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভারত। শ্রীলঙ্কা ফেলেছিল ভারতের ৮ উইকেট। প্রোটিয়ারা ইডেনে ৫টি উইকেট ফেলতে সক্ষম হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস ৪টি এবং সেমিতে নিউজিল্যান্ড একই সংখ্যাক উইকেট ফেলতে পেরেছিল।
১৯৮৩ সালের বিশ্বকাপে টস হেরে প্রথমে ব্যাট করেছিল কপিদেল ভারত। ১৮৩ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছিল কপিল দেবের ভারত। ৪৩ রানে ম্যাচ জিতে ভারত প্রথমবার বিশ্বকাপ জেতে। এবার ফাইনালে পুঁজি ২৪০ রানের। শুরুতেই ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছেন শামি, এই ম্যাচেও রোহিতের বড় ভরসা বঙ্গ পেসারই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications