IND vs AUS World Cup Final 2023:কাপ আর ঠোঁটের ব্যবধান রয়েই গেল, ৯ বছরে নয় বার নক আউটে গিয়েও ট্রফি অধরা ভারতের
IND vs AUS World Cup Final 2023: ২০১৪ সাল থেকে যে ধারা শুরু হয়েছিল তা বজায় থাকল ২০২৩ সালে এসেও। আইসিসি ট্রফি জয় এবারও অধরাই থাকল ভারতের। ২০১৩ সালে শেষবার ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, সেই শেষ। তার পর থেকে প্রতিটি আইসিসি ইভেন্টে সেমিফাইনাল বা ফাইনালে উঠেই হারতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার মতোই ভারতও যেন বিশ্ব ক্রিকেটের নতুন চোকার্স।
২০১৪ সালে ভারতের ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সময়কালে এখনও পর্যন্ত একবারও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়। ৬ উইকেটে ম্যাচ জিতে ট্রফি জিতে নেয় শ্রীলঙ্কা। ২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ধোনির ভারতকে। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের জবাবে ভারত করেছিল ২৩৩ রান।

২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হেয়েছিল ভারতকে। বৃষ্টির জন্য খেলা হয়েছিল দুই দিনে। কিন্তু ১৮ রানেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত।২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনােলে উঠে ভারত-নিউজিল্যান্ড। কিন্তু ৮ উইকেটে জিতে ভারতের সামনে দিয়েই ট্রফি নিয়ে যায় কিউয়িরা।
২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনা লে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এই অস্ট্রেলিয়া দলের কাছেই হারে। ভারতের কাছে শুধু ২০০৩ শুধু নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারেরও বদলা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু মোদী গড়ে এসে দাদাগিরি দেখালেন অজি ক্রিকেটাররা। সেইসঙ্গে আরও একবার ভারতকে নক আউটে হারের স্বাদ দিল অজিরা।
ঠোঁট আর কাপের মাঝের দূরত্বটা রয়েই গেল! চ্যাম্পিয়নের মতো টিম থাকা,চ্যাম্পিয়নের মতো খেলা আর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া, এই দুটোর মধ্যে অনেক তফাৎ! যে তফাৎ টা হয়ে যায় অস্ট্রেলিয়া আর অন্য টিমগুলোর মধ্যে বারে বারে, চ্যাম্পিয়ন স্পিরিট, চ্যাম্পিয়ন্স ফিনিশ!
আইসিসির ট্রফিতে পারফরম্যান্স নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কোচ দ্রাবিড় বলেন, 'শুধু মাত্র আইসিসি ট্রফি দিয়ে এই দলটার মূল্যায়ণ করা ঠিক হবে না। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে এই ছেলেরা। আমি দলের সঙ্গে দুই বছর আছি এটা আমার তিন নম্বর ট্রফি।'
একইসঙ্গে দ্য ওয়াল বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম সেশনেই আমরা হেরে গিয়েছিলাম। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেমিতে বোলিং বিভাগ একটা ম্যাচেই খারাপ পারফরম্যান্স করে। আর এই বার গোটা টুর্নামেন্টে পারফরম্যান্স দেখুন। শুধু মাত্র একটা ম্যাচ দিয়ে বিচার করবেন না।'












Click it and Unblock the Notifications