IND vs AUS World Cup Final 2023: মোতেরাতেই মন পড়ে পাণ্ডিয়ার, মেগা ফাইনালের আগে দিলেন সতীর্থদের বিশেষ বার্তাও
বিশ্বকাপের শুরুতে তিনি ছিলেন ভারতীয় দলের প্রধান অস্ত্র। ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে রোহিত শর্মাও ডেপুটিও ছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চোট সবকিছু এলোমেলো করে দিল হার্দিক পাণ্ডিয়ার। গুরুতর চোট পেয়ে চতুর্থ ম্যাচের মাঝেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় পাণ্ডিয়ার। রবিবার তাঁরই ঘরের মাঠে সতীর্থরা নামছেন তৃতীয়বার দেশকে জেতানোর লক্ষ্যে আর হার্দিক ব্যস্ত এনসিএতে রিহ্যাবে।
পাণ্ডিয়ার শরীরটা বেঙ্গালুরুতে থাকলেও পাণ্ডিয়ার মন পড়ে আছে মোতেরাতেই। গায়ে টিম ইন্ডিয়ার জার্সি।নিজে মাঠে নেমে খেলতে পারবেন না, কিন্তু সতীর্থরা লড়বেন দেশের জন্য। ২০০৩ সালের বদলার জন্য। সর্বোপরি দেশকে বিশ্বসেরার করার জন্য। মেগা ফাইনালের আগে সতীর্থদের বার্তা দিতে হার্দিক বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। সেখানেই মনে কথা খুলে বললেন ভারতীয় দলের তারকা এই অল্রাউন্ডার।

নিজের সোশ্যাল সাইটে পাণ্ডিয়া বলেছেন, 'এই দলের জন্য আমি গর্বিত। আমরা এখন পর্যন্ত যা কিছু করতে পেরেছি তার নেপথ্যে বিগত কয়েক বছর ধরে করা কঠোর পরিশ্রমের কৃতিত্ব রয়েছে। আমরা এখন গৌরব থেকে একধাপ দূরে, আমরা ছোটবেলা থেকে স্বপ্নে দেখেছি,বিশেষ কিছু করার জন্য।'
শুধু এখানেই থেমে থাকেননি পাণ্ডিয়া। সতীর্থদের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'কেবল নিজেদের জন্য নয়, আমাদের সমর্থন করা কোটি কোটি মানুষের জন্য লড়তে হবে। তাই তাদের জন্যও কাপটা জিততে হবে। সব সময় তোমাদের সঙ্গে আমার ভালবাসা এবং আমার সমস্ত হৃদয়ের শুভেচ্ছা রইল। এবার কাপটা ঘরে নিয়ে এসো। জয় হিন্দ'।'
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। একদিনের বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ক্রি্কেট জ্বরে কাবু গোটা দেশ। আর ফাইনাল ম্যাচের কেন্দ্রস্থল গুজরাতের আহমেদাবাদে যেন ক্রিকেট উৎসব।বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত।ফলে ১২ বছর পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ গোটা দেশবাসী। ব্যতিক্রম নন পাণ্ডিয়াও।
🇮🇳❤️ pic.twitter.com/wvo9c5MUpn
— hardik pandya (@hardikpandya7) November 18, 2023
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে এসেই গোড়ালিতে চোট পান ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সেই চোট যে কতটা মারাত্মক, তা প্রথমে বোঝা যায়নি। কিন্তু এই চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় হার্দিককে। তারপর জানা যায়, বিশ্বকাপ শেষে দেশের মাটিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না তিনি।এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও মাঠে নামতে পারবেন না পাণ্ডিয়া। চলতি বছরে তাঁর মাঠে নামার আশাও ক্ষীণ।
এরআগে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাালে গ্যালারি বসেই দেখেছেন সতীর্থদের পারফরম্যান্স।রবিবারও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর উপস্থিত থাকার কথা। ভাগ্য বোধহয় একেই বলে। সতীর্থদের সঙ্গে লড়াই করে দেশকে জেতানোর বদলে দূর থেকেই তাঁদের সাফল্য দেখতে হচ্ছে সহ অধিনায়ককে।












Click it and Unblock the Notifications