IND vs AUS World Cup Final 2023:বিরাট মঞ্চে জোড়া বিশ্বকাপ জয়ের নজির পাঁচ অস্ট্রেলিয়ানের, ভারতকে দিলেন খোঁচাও
টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল ভারত। ফাইনালের আগে খাতায় কলমে সব ক্রিকেট পণ্ডিতরাই খাতায় কলমে এগিয়ে রেখেছিলেন ভারতকে। কিন্তু ট্রফির স্বাদ পাওয়া অজিরা ফাইনাল ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার সাক্ষী থাকল মোতেরা। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা মেন ইন ব্লুকে ধরাশায়ী করে ফাইনাল জিতে নিল অস্ট্রেলিয়া। ভারত বিশ্বকাপ জিতলে দ্বিতীয়বার কাপ জয়ের নজির স্থাপন করতেন কোহলি-অশ্বিন। কিন্তু বিধি বাম। ভারতের মাটিতে এসে সেই কৃতিত্বের অধিকারী হলেন পাঁচ অজি তারকা।
বর্তমান বিশ্বকাপজয়ী অজি দলের পাঁচজন ২০১৫ সালের টিমে ছিলেন। ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, স্টার্ক, হ্যাজেলউড। এই নিয়ে দ্বিতীয়বার কাপ জয়ের স্বাদ পেলেন। এই নিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা হল অজিরা। আর এরমধ্যে দুইবার ট্রফি জয়ের সাক্ষী থেকে অনন্য নজির গড়লেন স্মিথ-হ্যাজেলউডরা। ম্যাচ শেষে অজি শিবিরে যেন সব পেয়েছির আসর।

দলের আরও এক সদস্য স্মিথের কথায়, '২০১৫ সালে ঘরের মাঠে দর্শকদের সামনে খেলেছিলাম, এবার ভারতে এসে ভিন্ন পরিবেশে খেলে চ্যাম্পিয়ন হলাম। দুটো অনূভূতি আলাদা। টুর্নামেন্টের শুরুটা আমরা ভালো করতে পারেনি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এসে আমরা নিজেদের দেশের নামেপ প্রতি সুবিচার করেছি। বড় বছর আমাদের জন্য। এরআগে বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছি।
ওয়ার্নারও ছিলেন ২০১৫ সালের দলে। এই ম্যাচ জয়ের পর অজি তারকা ব্যাটার বলেন, খুব ভালো লাগছে দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পেরে। আমাদের বোলাররা আজ দারুণ পারম্যান্স করেছে। ২৪০ রানে ভারতের মতো শক্তিশালী দলকে আটকে রাখতে সক্ষম হয়েছে।
অন্যদিকে এই ম্যাচে অর্ধশতরান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন মার্নাস লাবুশেন। ম্যাচ শেষে অজি তারকা ভারতকে খোঁচা দিয়ে বলেন, আমরা দশে দশ নিয়ে অনেক কিছুই শুনছিলাম, তবে ভালো লাগছে বিপক্ষের ঘরের মাঠে ট্রফিটা জিততে পেরে।












Click it and Unblock the Notifications