IND vs AUS World Cup Final 2023: বিশ্বকাপ ফাইনালেও সিএবির চমক, বিরাট-শামিদের খেলা দেখাতে বিশেষ উদ্যোগ
সেমিফাইনাল ম্যাচ দিয়েই ইডেনে বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে। ফাইনালের আসর বসছে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু ফাইনাল ইডেনে না হলেও পরিকল্পনায় খামতি নেই বঙ্গ ক্রিকেট প্রশাসনের। কিন্তু গুজরাতের ম্যাচ নিয়ে কী পরিকল্পনা করছে সিএবি, এখানেই রয়েছে বড় চমক।
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। একদিনের বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ক্রি্কেট জ্বরে কাবু গোটা দেশ। আর ফাইনাল ম্যাচের কেন্দ্রস্থল গুজরাতের আহমেদাবাদে যেন ক্রিকেট উৎসব। পিছিয়ে নেই বাংলা। শুধু তিলোত্তমায় নয় বাংলার প্রতিটি গ্রাম শহরেই বিশ্বকাপ নিয়ে উন্মদনা চরমে। ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনাল দেখার অপেক্ষায় প্রহর গুনছে বাংলার প্রতিটি কোনা।

সিএবির পক্ষ থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, 'আমরা জানি যে আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একদিনের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, জেলার ক্রিকেটপ্রেমী মানুষদের খেলার দেখার সুবিধার জন্য বিশেষ প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে সিএবি।'
জেলা ক্রিকেট সংস্থাকে নির্দেশিকাতে বলা হয়েছে, জেলার নির্দিষ্ট জায়গায় ১০ বাই ২০ ফুটের একটি বড় পর্দা লাগাতে হবে। সেই পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শন করা হবে। এরজন্য সিএবির পক্ষ থেকে প্রতিটি জেলা সংস্থাকে আর্থিক সাহায্যও প্রদান করা হচ্ছে।
ICC World Cup 2023: ব্যাটে-বলে নজর কাড়লেন বিরাট থেকে শামি, বিশ্বকাপে সফল একাদশে জায়গা পেলেন কারা?
এই বিষয়ে সিএবি জেলা কমিটির চেয়ারম্যান গৌতম গোস্বামী ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'এটা সিএবির দারুণ উদ্যেগ। ভারত ফাইনাল খেলছে এটা আমাদের কাছে খুবই আবেগের। জেলা ক্রীড়া সংস্থা যেখানে যেখানে মনে করবে সেখানেই দেখাতে পারবে। এরজন্য আর্থিক সাহায্যও দেওয়া হচ্ছে। ফলে এলইডি স্কীনেই ম্যাচ দেখানো যাে। জেলার ক্রিকেট প্রেমী মানুষদের কাছে দারুণ খুশির খবর।'
সেমিফাইনাল সহ গ্রুপ পর্বের চারটি ম্যাচ সফলভাবেই আয়োজন করেছে সিএবি। বিশেষ করে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেমিফাইনালে ভারতের খেলা মহানগরীতে না পরায় কিছুটা আক্ষেপ ছিল ক্রিকেটপ্রেমীদের, কিন্তু ইডেনের গ্যালারি হতাশ করেনির সিএবিকে। এবার বিশ্বকাপের শেষ ম্যাচে জেলার ক্রিকেটপ্রেমীদের বড় উপহার দিল সিএবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications