IND vs AUS World Cup Final 2023:বাড়ি ফেরার জল্পনা উড়িয়ে বেলাশেষে মোতেরায় হাজির অ্যাটকিনসন, কী নির্দেশ দিলেন?
সেমিফাইনাল ম্যাচের আগে থেকে হঠাত করেই শুরু হয়েছে পিচ নিয়ে প্রবল বিতর্ক। ডেইলি মেল একটি প্রতিবেদন পেশ করে যা নিয়ে তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। এই প্রতিবেদনের মূল নির্যাস ছিল পিচ নিয়ে কোনও নিয়মনীতিই মানা হচ্ছে না। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।
এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অ্যান্ডি অ্যাটকিনসন, যিনি আইসিসির পিচ কমিটির প্রধান। যাঁর ই-মেল ও তারপর হোয়াটসঅ্য়াপ আদান প্রদানেই পিচ বিতর্ক শুরু হয়েছিল। এমনকী ভারত-পাকিস্তান ম্যাচ কোন পিচে খেলা হচ্ছে সে সম্পর্কে অ্যাটকিনসনকে সঠিক তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। আমেদাবাদে উদ্বোধনী ম্যাচ বাদে আর কোনও খেলাই পূর্বনির্ধারিত পিচে হয়নি।

ফাইনাল ম্যাচের দুই দিন আগে শোনা গিয়েছিল অ্যান্ডি অ্যাটকিনসন দেশে ফিরে গিয়েছেন। ফলে ভারত আইসিসির পর্যবেক্ষণ ছাড়া নিজেদের মনের মতোই পিচ বানাচ্ছে। কিন্তু ম্যাচের আগে দিন সন্ধ্যায় মোতেরায় উদয় হলেন আইসিসির পিচ কমিটির প্রধান। ওয়াংখেড়েতে পিচ বিতর্কের পর আমদাবাদেও তার আঁচ পড়তে শুরু করেছে। প্রথমে জানা যায় আইসিসি-র প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন বাড়ি ফিরে গিয়েছেন।
তবে শনিবার বেলাশেষে জল্পনা উড়িয়ে দিলেন অ্যাটকিনসন নিজেই। মাঠে এসে সোজা পিচের সামনে চলে যান, সেখানে তখন পিচ রোলিং করছিলেন মাঠকর্মীরা। উপদেষ্টা হিসেবে ছিলেন গুজরাত ক্রিকেট সংস্থার পিচ কিউরেটর আশিস চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অ্যাটকিনসন। এরপর পিচের বেশ কয়েকটি ছবিও তোলেন। প্রায় ৩০ মিনিট তিনি পিচে আশে পাশে ছিলেন।
এদিকে আশিস চট্টোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'যদি কালো মাটির পিচে ভারী রোলার দেওয়ার দেওয়া হয় তার মানে মন্থর পিচ তৈরি করা হচ্ছে। এরফলে বড় স্কোর তোলার সম্ভাবনা থাকে, কিন্তু ধারাবাহিক ভাবে বড় শট খেলার সুযোগ কম। ৩১৫ তুললেই ম্যাচ জেতা যাবে মনে হয়। পরে ব্যাট করা বেশ কঠিন।'
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচও শেষ মুহূর্তে বদল করা হয়েছিল। যদিও যে উইকেটে খেলা হয়েছিল সেখানে বড় উঠায় কোনও অভিযোগ ওঠেনি। বিশ্বকাপের আগে সব স্টেডিয়ামেই গিয়েছেন অ্যাটকিনসন। স্থানীয় পিচ প্রস্তুতকারকদের জন্য গাইডলাইন বেঁধে দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি।যদিও ওয়াংখেড়ের পিচ নিয়ে যাবতীয় অভিয়োগ খারিজ করে দিয়েছে আইসিসি।এবার মোতেরায় বেলাশেষে উপস্থিত হয়ে চমক দিলেন অ্যান্ডি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications