IND vs AUS World Cup Final 2023:মোতেরা স্টেডিয়াম যেন দুর্গ, থাকবেন একাধিক ভিআইপি, নিরাপত্তার বিশেষ ব্যবস্থা
ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ। ভেন্যু সেই আহমেদাবাদ। ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল বলে কথা, বিশ্বের যেই শহরেই হোক সেখানকার পুলিশ প্রশাসনের কাছে তা বাড়তি চ্যালেঞ্জ হয়। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে হতে চলেছে আইসিসি ইভেন্টের ফাইনাল। মোদী গড় গুজরাতের কাছে বড় চ্যালেঞ্জ ম্যাচ সুষ্ঠভাবে ম্যাচ আয়োজন করা।
ম্যাচের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে তৎপর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নরেন্দ্র মোদী স্টেডিয়াম-সহ গোটা শহরের নিরাপত্তাকে কঠোর করা হচ্ছে। মোতেরা যেন দুর্গ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা অঞ্চলকে।

সাংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ম্যাচের দিন মোট ৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে।আইজি, ডিআইজি স্তরের চারজন আইপিএস থাকবেন মূল দায়িত্বে। ২৩জন ডিসিপি থাকবেন। মোট ৩৯ জন এসিপি থাকবেন স্টেডিয়ামের আশেপাশে। ৯২ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার থাকছে। সঙ্গে এনডিআরএফের টিম। ১০টি বোম স্কোয়াডের দলকেও রাখা হচ্ছে। থাকছে র্যাফও।
ম্যাচ চলাকালীন এবং পরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজরাত জুড়ে পুলিশের বিভিন্ন ইউনিটকে অসামাজিক উপাদান এবং সংবেদনশীল এলাকাগুলির উপর কড়া নজর রাখতে "সতর্ক মোডে" থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।শহেরর বেশ কয়েকটি রাস্তা সকাল থেকে নো এন্ট্রি করা হচ্ছে। তবে দর্শকদের সুবিধার জন্য মেট্রোর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
আমেদাবাদে ক্রিকেট ম্যাচ ঘিরে কখনও অশান্তি দেখা যায়নি। নিরাপত্তরক্ষীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকবেন। যাতে কোনও রকম ঝামেলা না হয়। সব মিলিয়ে নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হচ্ছে গুজরাতের রাজধানী শহরকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications